নতুন সার্টিফিকেশন পেল Poco X8 Pro Max স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

চাইনিজ মোবাইল কোম্পানি Poco গ্লোবাল মার্কেটে তাদের নতুন X-সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজে স্ট্যান্ডার্ড X8 মডেল পেশ করা হবে না। এর বদলে কোম্পানির পক্ষ থেকে Poco X8 Pro এবং Poco X8 Pro Max ফোনগুলি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এর আগেই ভুলবশত ফোনগুলির সম্ভাব্য ভেরিয়েন্ট এবং দাম প্রকাশ্যে এসেছে। এবার সিরিজের ম্যাক্স মডেলটি নতুন সার্টিফিকেশন পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির ডিটেইলস সম্পর্কে।

এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী Poco X8 Pro Max ফোনটি ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়েছে। কিছু দিন আগে IMEI ডেটাবেসে 2602BPC18G মডেল নাম্বার সহ একটি Poco স্মার্টফোন দেখা গিয়েছিল, যেটি Poco X8 Pro Max নামে বাজারে সেল করা হতে পারে। এই ফোনটি ইউরোপের EEC এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন‌ও পেয়েছে। এবার TKDN লিস্টিং লাইভ হ‌ওয়ার ফলে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হতে পারে।

এই ফোনটির মডেল নাম্বার 2602BPC18I বলে জানানো হয়েছে। গত মাসে এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল, এর ফলে ফোনটির ভারতে লঞ্চের‌ও সম্ভাবনা রয়েছে।

Poco X8 Pro Max ফোনটিকে সম্প্রতি চীনে লঞ্চ হ‌ওয়া Redmi Turbo 5 Max ফোনের রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই Redmi ফোনে 6.83 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 9,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP + 8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

আপকামিং Poco X8 Pro Max ফোনে Redmi ফোনটির তুলনায় কিছুটা ছোট 8,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন প্রায় একই রকম হতে পারে। বড় ব্যাটারি এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনটি পারফরমেন্সের ও ব্যাটারি ব্যাকআপের দিক থেকে প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

ক্রমাগত গ্লোবাল সার্টিফিকেশন প্রকাশ্যে আসায় মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি Poco X8 সিরিজের অফিসিয়াল ঘোষণা করা হতে পারে। অদূর ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here