গত মাসে Tecno ভারতের বাজারে 29,999 টাকা প্রাথমিক দামে Pova 8 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজেরই Pova 8 Pro 5G ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। থাইল্যান্ডের মার্কেটে এই ফোনটি Alive Matrix ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। 12GB RAM এবং MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসরের ক্ষমতাসম্পন্ন এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Pova 8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গেই অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 177 LED লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এর সঙ্গে এই ছোট স্ক্রিনে ঘড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই কাস্টোমাইজেবল লাইটে 49 রকমের অ্যানিমেশন দেখা যায়। থাইল্যান্ডে এই ফোনটি Arc White, Graphite Black এবং Tundra Green কালার অপশনে সেল করা হবে।
Pova 8 Pro 5G ফোনে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে HyperLux AMOLED স্ক্রিন এবং এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেস সহ 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Pova 8 Pro 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G615 MC2 GPU রয়েছে।
Pova 8 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYTIA 700C সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Pova 8 Pro 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে সেল্ফ-রিপেয়ারিং ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে, যা প্রতি 200 চার্জ সাইকেলের পর নিজে থেকেই 1% ব্যাটারি হেল্থ রিস্টোর করবে। এই ফোনটির ব্যাটারি -20 ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডা থেকে শুরু করে 60 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত সহ্য করতে পারে।
Pova 8 Pro 5G ফোনের ব্যাটারি ফুল চার্জ করার পর এই ফোনে 27 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে বলে কোম্পানি জানিয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5K IceShield VC কুলিং সিস্টেম রয়েছে।
সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য Pova 8 Pro 5G ফোনে 4D game vibration ফিচার দেওয়া হয়েছে। হাতে জল বা তেল লেগে থাকলেও ফোনটির স্ক্রিন ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.4 ও NFC সহ Infrared সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69K/IP69/IP68/IP66 রেটিং রয়েছে।
Pova 8 Pro 5G ফোনের দাম
থাইল্যান্ডে Pova 8 Pro 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 256GB Storage দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সবকটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি।













