Home খবর জেনে নিন PUBG মোবাইল 2.3 beta আপডেটের নতুন ফিচার, APK ডাউনলোড লিঙ্ক এবং ডিটেইল

জেনে নিন PUBG মোবাইল 2.3 beta আপডেটের নতুন ফিচার, APK ডাউনলোড লিঙ্ক এবং ডিটেইল

সারা বিশ্বে PUBG মোবাইলের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে, যারা এই গেমটির আপগ্রেডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। PUBG মোবাইলের বর্তমান 2.2 আপডেট নিয়ে গেমারদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যাটল রয়্যাল গেমের ডেভেলপাররা এখন গেমিং এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য এবং গেমটিতে ভ্যারাইটি আনতে PUBG মোবাইল 2.3 আপডেটে কাজ করছে। এই আপডেট রিলিজের আগে,ডেভেলপাররা এর টেস্টিং শুরু করে দিয়েছিল। আরও পড়ুন: Vodafone Idea ইউজারদের জন্য বড় ধাক্কা, কোম্পানি গোপনে বন্ধ করে দিল এইসব প্ল্যানগুলি

PUBG মোবাইল 2.3 Beta ভার্সনের নতুন ফিচার

Tencent Games কয়েকদিন আগে PUBG মোবাইলের আসন্ন আপডেট 2.3-এর beta ভার্সন রোলআউট করেছে। এতে আমরা আগামী আপডেটের সাথে পাওয়া বিভিন্ন তথ্য পাই। Beta ভার্সন রিলিজ হওয়ার পরে ডেভেলপাররা ইউজারদের ফিডব্যাক সংগ্রহ করে এবং যেকোন বাগ এবং গ্লিচ ফিক্স করে। এই পোস্টে আমি আপনাদের PUBG মোবাইল 2.3 আপডেটের ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Aftermath 2.0 ম্যাপ

Aftermath ম্যাপ PUBG মোবাইলে 1.8 আপডেট সহ প্রকাশ করা হয়েছিল। প্রাথমিকভাবে, এই ম্যাপটি খেলোয়াড়দের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল, তবে এই ম্যাপে খুব বেশি পরিবর্তন হয়নি, যার কারণে অনেক ইউজারদের আগ্রহ হ্রাস পেয়েছে। এখন ডেভেলপাররা এই ম্যাপে একটি নতুন Aftermath 2.0 ভার্সন নিয়ে এসেছে। আরও পড়ুন: গুগলের উপর জরিমানা আরোপ ভারত সরকারের, দিতে হবে 2273 কোটি টাকা! জেনে নিন কারণ

Football -থিম মোড

ফিফা বিশ্বকাপের উচ্ছ্বাস PUBG-তেও দেখা যাচ্ছে। PUBG মোবাইল 2.3 আপডেটের সাথে ফুটবল থিম মোডও পাওয়া যাচ্ছে। তবে beta ভার্সনে এই মোডটির শুধুমাত্র একটি লিমিটেড প্রিভিউ রয়েছে। ফুটবল থিম মোডটি Erangel, Nusa, LivikNew ম্যাপে খেলা যাবে। আরও পড়ুন: জেনে নিন PUBG Mobile Lite Apk এবং OBB ফাইলের লেটেস্ট লিঙ্ক এবং ডিটেইল

PUBG মোবাইল 2.3 beta ডাউনলোড লিঙ্ক এবং সাইজ

Tencent Games Beta ভার্সন সবার জন্য উপলব্ধ করেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা এই গেমের 32-bit APK ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন। এর পাশাপাশি 64-bit APK ফাইলটি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আরও পড়ুন: একসাথে 36টি Satellite পাঠিয়ে ফের ইতিহাস গড়ল ISRO! সবচেয়ে ভারী রকেটটি সফলভাবে লঞ্চ করল

নোট: দেশের ইন্টারনাল সিকিউরিটি এবং নাগরিকদের ডেটা প্রাইভেসির কারণে 2020 সালে ভারত সরকার PUBG মোবাইল ব্যান করেছিল। তাই আমাদের পরামর্শ এটাই যে ভারতে এই গেমটি ডাউনলোড করা বা না খেলাই শ্রেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন