Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G স্মার্টফোন দুটি ইতিমধ্যেই টেক মার্কেটে পেশ করা হয়েছে। এবার এই দুটি ফোন ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। Realme 10 Pro সিরিজটি 8 ই ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এবং Realme 10 Pro 5G এবং Realme 10 Pro Plus 5G ফোন দুটি ভারতে পাওয়া যাবে। কিন্তু দেশে এই সিরিজ লঞ্চের আগেই ভারতে এর সবচেয়ে বড় মডেল Realme 10 Pro + এর দাম সামনে এসেছে। এই Realme মোবাইলটি ভারতে 25 হাজারের কম বাজেটে লঞ্চ হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO 11 সিরিজ, Neo 7 SE সিরিজ এবং Infinix Hot 20 5G স্মার্টফোন
Realme 10 Pro 5G সিরিজের দাম
Realme 10 Pro Plus 5G ফোনের দাম সম্পর্কিত এই তথ্যটি কোম্পানির VP মাধব শেঠ টুইটারে বেশ ইন্টারেস্টিং ভাবে শেয়ার করেছেন। তিনি টুইটে একটি ইঙ্গিত দিয়েছেন যে কোম্পানির আসন্ন স্মার্টফোনগুলির দাম ভারতীয় মার্কেটে 25,000 টাকার নিচে রাখা হবে। Realme 10 Pro এবং Realme 10 Pro + উভয়ের দামই ভারতে 25 হাজারের কম হবে। এই দুটি Realme মোবাইল ফোন 8 ই ডিসেম্বর ভারতে অফিসিয়াল হয়ে যাবে।
Kudos to our product team for figuring this one out. #realme10ProSeries5G pic.twitter.com/A5DZNMyWek
— Madhav Sheth (@MadhavSheth1) November 26, 2022
Realme 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
Realme 10 Pro স্মার্টফোনটি কোম্পানি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.72-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করেছে। এটি একটি OLED প্যানেলে তৈরি। এই ফোনটি একটি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন এবং 120Hz রিফ্রেশরেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্মার্টফোনটি একটি 2.2GHz অক্টা-কোর প্রসেসর সহ 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 695 চিপসেট সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি 8GB ভার্চুয়াল র্যাম টেকনোলজি সাপোর্ট করে যা প্রসেসিং এর জন্য 20GB RAM মেমরি সাপোর্ট করে। আরও পড়ুন: MIUI 14, Watch S2 এবং Buds 4 TWS এর সাথে 1 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi 13 সিরিজ! জেনে নিন বিস্তারিত
Realme 10 Pro স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে LED ফ্ল্যাশ এবং F/1.75 অ্যাপারচার সহ একটি 100-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে F/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই নতুন Realme মোবাইল ফোনটি F/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Realme 10 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন
Realme 10 Pro Plus স্মার্টফোনটি 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.7-ইঞ্চি FullHD + কার্ভড AMOLED ডিসপ্লে সাপোর্ট করে, যা 120Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। Realme 10 Pro+ স্মার্টফোনটি 2.6GHz ক্লক স্পিড এবং 64 বিট অক্টা-কোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশানে নির্মিত MediaTek Dimensity 1080 চিপসেটে রান করে। এই স্মার্টফোনটিতে 8 GB ভার্চুয়াল র্যাম টেকনোলজি রয়েছে। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ OnePlus এর এই ফোনে পাবেন দারুণ অফার, জেনে নিন ডিটেইলস
ফটোগ্রাফির জন্য, এই ফোনের ব্যাক প্যানেলে F / 1.75 অ্যাপারচার সহ একটি 100-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে F / 2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং F/ 2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Realme মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.45 অ্যাপারচার সহ 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। Realme 10 Pro স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা
67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











