Home খবর কনফার্ম হল realme 15 5G এবং realme 15 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ, AI ফিচার সহ আসতে চলেছে বাজারে

কনফার্ম হল realme 15 5G এবং realme 15 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ, AI ফিচার সহ আসতে চলেছে বাজারে

realme 14 series এর সফলতার পর এবার কোম্পানি তাদের নতুন নাম্বার সিরিজ পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি realme 15 series লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই সিরিজের অধীনে 5G স্মার্টফোন realme 15 5G এবং realme 15 Pro 5G নামে ভারতে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 15 সিরিজের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

realme 15 series এর ভারতীয় লঞ্চ কনফার্ম

রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে তাদের নতুন ’15 সিরিজ’ লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিরিজের অধীনে রিয়েলমি 15 এবং রিয়েলমি 15 প্রো স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং স্মার্টফোনটি “AI party phone” হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরা এবং অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে।

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ইমেজ অনুযায়ী realme 15 সিরিজে Snapdragon প্রসেসর সহ বড় ব্যাটারি থাকবে। মিড জুলাই মাসে realme 15 সিরিজ লঞ্চ করা হবে। মনে করিয়েদিই ’14’ সিরিজের ‘প্রো’ মডেল এবং পরে নন-প্রো মডেল পেশ করা হয়েছিল। তবে এবার ভারতে realme 15 Pro 5G এবং realme 15 5G স্মার্টফোনগুলি একইসঙ্গে লঞ্চ করা হবে।

realme 15 5G এর লিক

ভারতীয় বাজারে realme 15 5G স্মার্টফোনটি RMX5106 মডেল নাম্বার সহ লঞ্চ করা হবে। এটি দুটি RAM ভেরিয়েন্ট এবং তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। ভ্যানিলা মডেল 8GB RAM + 128GB স্টোরেজ এবং টপ ভেরিয়েন্টে 12GB RAM + 512GB স্টোরেজ অপশন থাকতে পারে। ভারতে Silk Pink, Velvet Green এবং Flowing Silver কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

realme 15 Pro 5G এর লিক

realme 15 Pro 5G স্মার্টফোনটির RMX5101 মডেল নাম্বার হতে পারে। এই স্মার্টফোনটিতে 8GB এবং 12GB RAM সহ 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভারতে স্মার্টফোনটি White, Pink, এবং Grey এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।

Realme 14 Pro+ 5G

দাম: ভারতে realme 14 Pro+ 5G ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 34,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশন 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

ডিসপ্লে: realme 14 Pro+ 5G ফোনটিতে 2800 X 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 3840HzPWM ডিমিং এবং 1500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: realme 14 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 810 GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য 12GB RAM সহ ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.65 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল 50MP Sony IMX882 Periscope লেন্স, এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল 50MP Sony IMX896 OIS সেন্সর এবং 112° FOV সহ 8 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 14 Pro+ 5G ফোনটিতে 80 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 16 ঘন্টা ও 10 মিনিটে PC mark Battery Benchmark স্কোর পেয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 45 মিনিটে 20 শতাংশ থেকে 100 শতাংশ ফুল চার্জ হতে সময় নিয়েছে।