Home খবর Realme 15 সিরিজে লঞ্চ হবে Realme 15T স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন 

Realme 15 সিরিজে লঞ্চ হবে Realme 15T স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন 

Realme এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে Realme 15 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Realme 15, Realme 15T এবং Realme 15 Pro তিনটি ফোন পেশ করা হতে পারে। জানিয়ে রাখি ভারতে আগেই এই সিরিজের ভ্যানিলা এবং প্রো ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, এবার Realme 15T ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং টিজার পোস্টার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15T স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

নিচে দেওয়া অফিসিয়াল টিজার পোস্টারের মাধ্যমে কনফার্ম জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে Realme 15 সিরিজ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পেশ করা হতে পারে। এছাড়াও টিজারের মাধ্যমে ফোনটিতে ডুয়েল কার্ভড ডিসপ্লে এবং কার্ভড ব্যাক প্যানেল দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

লিকের মাধ্যমে Realme 15T ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এবং অভিষেক যাদবের বক্তব্য অনুযায়ী Realme 15T ফোনটিতে 6.57 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি স্লিম এবং কম্প্যাক্ট ডিজাইন সহ পেশ করা হতে পারে। সবচেয়ে বড় কথা স্লিম ডিজাইন থাকা সত্ত্বেও বড় ব্যাটারি থাকতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Realme 15T ফোনটিতে 7,000mAh ব্যাটারি এবং  80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটি মাত্র 7.79mm থিকনেস সহ লঞ্চ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme 15T ফোনটিতে 2200 নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে থাকতে পারে, এর ফলে দারুণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।

ফোনটিতে MediaTek Dimensity 6400 Max প্রসেসর থাকবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য Realme 15T ফোনটিতে 50MP রেয়ার সেন্সর এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এটি সেলফি প্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে।

কোম্পানির পক্ষ থেকে Realme 15 সিরিজের ফোনগুলি সমস্ত ধরনের ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যারা ক্যামেরা এবং ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Realme 15 Pro ফোনটি একটি ভালো অপশন। অন্যদিকে শক্তিশালী স্পেসিফিকেশন সহ Realme 15T ফোনটি সিরিজের প্রো মডেলের একটি সস্তা অলটারনেটিভ। আপকামিং Realme 15T ফোনটি স্লিম ডিজাইন, হাই ব্রাইটনেস ডিসপ্লে এবং বড় ব্যাটারির মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

জানিয়ে রাখি গত জুলাই মাসে রিয়েলমি গ্লোবাল বাজারে Realme 15 এবং 15 Pro ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনগুলিতে IP65/68/69 ওয়াটার রেজিস্টেন্স ফিচার, 6.8 ইঞ্চির মাইক্রো-কার্ভড ডিসপ্লে, 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 4608Hz PWM ডিমিং এবং 1800 নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে দেওয়া হয়েছে। Realme 15 ফোনটিতে MediaTek Dimensity 7300+ প্রসেসর রয়েছে, অন্যদিকে Pro মডেলে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Realme 15 Pro ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি + 50MP আল্ট্রা-ওয়াইড ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে।

অন্যদিকে Realme 15 ভ্যানিলা মডেলে 16MP সেলফি ক্যামেরা এবং রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। উভয় ফোনেই 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Realme 15 সিরিজ মিড-রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে। আগে থেকেই Realme 15 এবং 15 Pro ফোনে বেশ ভালো প্যাকেজ পাওয়া যাচ্ছে। অন্যদিকে Realme 15T ফোনের লিক ডিটেইলস দেখে মনে হচ্ছে ফোনটির স্লিম প্রোফাইল সত্ত্বেও এত বড় ব্যাটারি এবং সুন্দর ব্রাইট ডিসপ্লে যোগ করা হতে পারে।

যদি কোম্পানি এটি কম দামে বাজারে আনে, তবে এটি vivo T4, iQOO Z10 এবং Motorola Edge 60 Fusion স্মার্টফোনের সঙ্গে কড়া প্রতিযোগিতা করতে পারবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি কম দামে লঞ্চ করা হলে vivo T4, iQOO Z10 এবং  Motorola Edge 60 Fusion ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আপডেট পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।