Realme আরও একবার ভারতের বাজারে তাদের নাম্বার সিরিজের দুটি ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme 16 5G এবং Realme 16T 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com এবং অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলির নতুন দাম লিস্টেড করে দেওয়া হয়েছে। উভয় ফোনে বড় ব্যাটারি এবং বিশেষ ফিচার সহ সুন্দর অপশন। তবে ক্রমাগত প্রাইস হাইকের ফলে ফোনদুটির জনপ্রিয়তা কমতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
Realme 16 5G ফোনের নতুন দাম
Realme 16 5G ফোনটির বিভিন্ন ভেরিয়েন্টের দাম 4,000 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনের 8GB RAM +128GB স্টোরেজ সহ বেস মডেল আগে 36,999 টাকা দামে সেল করা হত। তবে এখন এই মডেলের দাম বেড়ে 41,999 টাকা হয়ে গেছে। ফোনটির 8GB RAM +256GB মেমরি ভেরিয়েন্টের দাম 39,999 টাকা থেকে বাড়িয়ে 43,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 12GB + 256GB টপ মডেল কেনার জন্য এখন থেকে ইউজারদের 42,999 টাকার বদলে 47,999 টাকা খরচ করতে হবে।
Realme 16T 5G ফোনের নতুন দাম
Realme 16T 5G ফোনের সবকটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এখন থেকে এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 31,999 টাকা দামে বিক্রি করা হবে। এতদিন এই ফোনের দাম ছিল 30,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB + 128GB মডেলের দাম 32,999 টাকা থেকে বাড়িয়ে 33,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 8GB + 256GB টপ মডেলের দাম 35,999 টাকা থেকে বেড়ে 36,999 টাকা হয়ে গেছে।
Realme 16 5G ফোনের স্পেসিফিকেশন
Realme 16 5G ফোনে 6.57-ইঞ্চির Full HD+ Flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই স্ক্রিনে DT Star D+ গ্লাস প্রোটেকশন রয়েছে।
প্রসেসিঙের জন্য Realme 16 5G ফোনে MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
Realme 16 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য এতে IP69 Pro রেটিং রয়েছে।
Realme 16T 5G ফোনের স্পেসিফিকেশন
Realme 16T 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 16T 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। এতে AI Portrait ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে AI Popout, AI Eraser, AI Instant Clip ও AI StyleMe এর মতো AI-বেস্ড এডিটিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে Rear Selfie Mirror রয়েছে, ফলে এই ফোনের রেয়ার ক্যামেরা ব্যাবহার করে অসাধারণ সেলফি তোলা যাবে।
realme 16T 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
যেসব ইউজাররা এই দুটির মধ্যে কোনো একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোনের ফিচার এবং দাম তুলনা করে দেখা উচিৎ।
