ভারতে Realme তাদের নতুন মিড-রেঞ্জ Realme 16 5G স্মার্টফোনের লঞ্চ ডেট কনফার্ম জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 এপ্রিল ভারতে Realme 16 5G ফোনটি লঞ্চ করা হবে। এর আগে জানুয়ারি মাসে ফোনটি বেশ কিছু গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের পর ফোনটি ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস আউটলেটের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 16 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Realme 16 5G ফোনটিতে হরাইজন্টালি অ্যালাইন্ড রেয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইসঙ্গে একটি সার্কুলার LED ফ্ল্যাশ এবং বিশেষ “Selfie Mirror” ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ইউজাররা রেয়ার ক্যামেরার সাহায্যে সেলফি তুলতে পারবেন। আপকামিং ফোনটি Air Black এবং Air White কালার অপশনে লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। পারফরমেন্স ও থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 6,050mm² এরিয়া সহ ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হবে। এটি দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এছাড়া জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং সহ পেশ করা হবে।
Realme 16 5G ফোনটিতে 6.57 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড Realme UI 7.0 সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 4 বছর সিকিউরিটি আপডেট এবং 3 বছর Android আপডেট পাওয়া যাবে। এই প্রাইস সেগমেন্টে এটি একটি ভালো অপশন হতে পারে।
গ্লোবাল ভেরিয়েন্ট Realme 16 5G ফোনটিতে MediaTek Dimensity 6400 চিপসেট দেওয়া হয়েছে, একই প্রসেসর ভারতীয় মডেলেও থাকতে পারে।একইসঙ্গে ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে। ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হবে। আপকামিং ফোনটির ওজন 183 গ্রাম এবং থিকনেস 8.1mm, ফলে ফোনটি হাতে ধরার পর স্লিম ও হালকা ফিল পাওয়া যাবে।
যারা বড় ব্যাটারি, ইউনিক “Selfie Mirror” ডিজাইন এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ মিড-রেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Realme 16 5G স্মার্টফোনটি একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে।
2 এপ্রিল লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।











