realme ফ্যানদের জন্য বড় ধাক্কা! বেড়ে গেছে Realme 16 Pro সিরিজ এবং Realme 15 5G ফোনের দাম

ভারতে যারা realme স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি তাদের লেটেস্ট 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। realme অফিসিয়ালি এই বিষয়ে জানিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মেমরি কস্ট, চিপসেটের ক্রমবর্ধমান দাম এবং ওভার‌অল স্মার্টফোন ইকোসিস্টেমের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মূল্যবৃদ্ধি Realme 16 Pro সিরিজ এবং Realme 15 5G ফোনের ওপর কার্যকর করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

অফিসিয়াল তথ্য অনুযায়ী realme 15 5G, realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনগুলির দাম 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ অর্থাৎ 11 ফেব্রুয়ারি, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

realme 15 5G ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে। এক‌ইভাবে realme 16 Pro 5G ফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম‌ও বেড়েছে 3,000 টাকা। এছাড়াও প্রিমিয়াম সেগমেন্টের realme 16 Pro+ 5G ফোনটির দাম বেড়েছে 4,000 টাকা।

মডেলপুরনো দামনতুন দাম
Realme 15 (8GB + 128GB)25,999 টাকা28,999 টাকা
Realme 15 (8GB + 256GB)27,999 টাকা30,999 টাকা
Realme 15 (12GB + 256GB)29,999 টাকা32,999 টাকা
Realme 16 Pro (8GB + 128GB)31,999 টাকা34,999 টাকা
Realme 16 Pro (8GB + 256GB)33,999 টাকা36,999 টাকা
Realme 16 Pro (12GB + 256GB)36,999 টাকা39,999 টাকা
Realme 16 Pro+ (8GB + 128GB)39,999 টাকা43,999 টাকা
Realme 16 Pro+ (8GB + 256GB)41,999 টাকা45,999 টাকা
Realme 16 Pro+ (12GB + 256GB)44,999 টাকা48,999 টাকা

 

কোম্পানির ডকুমেন্টে স্পষ্ট বলা হয়েছে এটি কোনো প্রমোশনাল বা লিমিটেড অফার নয়, বরং ক্রমবর্ধমান হার্ডওয়্যার খরচ ব্যালেন্স করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানি আরও জানিয়েছে, তাঁরা ভবিষ্যতেও ভালো পারফরমেন্স এবং ভ্যালু দেওয়ার চেষ্টা করবে। তবে বর্তমান মার্কেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ আবশ্যক হয়ে পড়েছিল।

এই প্রাইস হাইকের ফলে realme 15 5G এবং realme 16 সিরিজের ফোনগুলি এখন থেকে সেগমেন্টে আগের চেয়ে বেশি দামী হয়ে গেছে। এর ফলে যেসব ইউজাররা এই ফোনগুলি কেনার কথা ভাবছিলেন তাদের বেশি টাকা খরচ করতে হবে অথবা অন্য কোনো স্মার্টফোন কিনতে হবে। তবে জানিয়ে রাখি মোবাইল ফোনের মূল্যবৃদ্ধি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগেও ওপ্পো, ভিভো সহ বিভিন্ন ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে।

যারা realme 15 5G এবং realme 16 সিরিজের বিকল্প খুঁজছেন তাদের জন্য ভারতের বাজারে উপস্থিত Redmi Note 15, Redmi Note 15 Pro সিরিজ, Motorola Edge 70 এবং Samsung Galaxy A56 5G ফোনগুলি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এক‌ই প্রাইস রেঞ্জের এইসব স্মার্টফোন যথেষ্ট উল্লেখযোগ্য।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here