Home খবর 10000mAh-এর চেয়েও বড় ব্যাটারি সহ ফোন পেশ করতে চলেছে realme, কনফার্ম হল টিজার

10000mAh-এর চেয়েও বড় ব্যাটারি সহ ফোন পেশ করতে চলেছে realme, কনফার্ম হল টিজার

বাজারে Realme বড় ব্যাটারি টেকনোলোজি সহ তাদের ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই কনসেপ্ট 2025 সালের মে মাসে পেশ করা হয়েছিল। এতে 10,000mAh সিলিকন ব্যাটারি ব্যাবহার করা হয়েছিল। তখন ফোনটির থিকনেস মাত্র 8.5mm এবং ওজন 212 গ্রাম রাখা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে নতুন টিজার জারি করা হয়েছে, এই টিজার অনুযায়ী কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি THE BIGGEST JUST GOT EVEN BIGGER ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা টিজার ডিটেইলস সম্পর্কে।

রিয়েলমি তাদের সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে ভিডিও শেয়ার করেছে, ব্র্যান্ড হেড এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে। এই পোস্টে “1x000mAh” লেখা রয়েছে। এই ভিডিওর মাধ্যমে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি দেখা গেছে। টিজারের মাধ্যমে ফোনটির নাম জানানো হয়নি, তবে 2025 সালের 27 আগস্ট কনফার্ম লঞ্চ ডেট জানানো হয়েছে।

ব্র্যান্ড হেড তাঁর পোস্টে লিখেছেন ‘আরও একবার ব্যাটারি রেকর্ড ভাঙল-আমার শান্তি হয়েছে’। তবে আদতে কত বড়? আগামী 27 আগস্ট জানা যাবে। অর্থাৎ কোম্পানির আভাস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 27 আগস্ট আসল তথ্য জানানো হবে। রিয়েলমি এবার 12,000mAh বা বড় ব্যাটারি সহ ফোন পেশ করবে বলে সম্ভাবনা করা হচ্ছে।

ব্যাটারি পাশাপাশি চার্জিং স্পীডের ক্ষেত্রেও রিয়েলমি নতুন রেকর্ড গড়তে পারে। গত বছর 828 Fan Festival চলাকালীন কোম্পানির পক্ষ থেকে তাদের 320W SuperSonic Charge Technology সম্পর্কে জানিয়েছিল। এই টেকনোলোজির মাধ্যমে মাত্র 4 মিনিট 30 সেকেন্ডে 4420mAh ব্যাটারি ফুল চার্জ হতে সক্ষম। তাই রিয়েলমি তাদের নতুন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সহ ফোনের সঙ্গে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দ্রুত ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

আজকের দিনে দাঁড়িয়ে কমাগত বড় ব্যাটারি সহ ফোনের সমালোচনা শোনা যাচ্ছে। সম্প্রতি Honor এর আপকামিং ফোনের লিক প্রকাশ্যে এসেছে। এই ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। 2026 সালের প্রথম কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যদি রিয়েলমির এই নতুন কনসেপ্ট ডিভাইস সত্যিই 12,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়, তবে এটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোন হতে চলেছে।
জানিয়ে রাখি বেশ কিছু দিন আগে Honor X70 ফোনটি 8,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তবে রিয়েলমির আপকামিং নতুন ফোনটি এগিয়ে রয়েছে।

জানিয়ে রাখি বর্তমানে ইউজাররা দীর্ঘমেয়াদী ব্যাকআপ, হেভি গেমিং পারফরমেন্স এবং দারুণ কানেক্টিভিটি সহ ফোন পছন্দ করছেন। সাধারণত এই সহ ফিচার সহ 5,000 থেকে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়। ভবিষ্যতে 10,000mAh বা এর চেয়ে বেশি ব্যাটারি সহ ফোন কেমন হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।