Home টপ সংগ্রহ 30,000 টাকার চেয়ে কম দামে টপ Realme 5G স্মার্টফোনের লিস্ট (September, 2025), দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

30,000 টাকার চেয়ে কম দামে টপ Realme 5G স্মার্টফোনের লিস্ট (September, 2025), দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

যারা 30,000 হাজার টাকার চেয়ে কম দামে শক্তিশালী 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি Realme এর কাছে এই প্রাইস রেঞ্জে বেশ কিছু উল্লেখযোগ্য অপশন রয়েছে। গত কয়েক বছর ধরে রিয়েলমি তাদের মিড বাজেট রেঞ্জে দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলি শক্তিশালী প্রসেসর, অসাধারণ ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে। এই লিস্টে কোম্পানি Realme 15T 5G, Realme P4 Pro 5G, Realme 14 Pro Plus, Realme P3 Ultra, Realme GT 6T, Realme 14 Pro স্মার্টফোনগুলি পেশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বাজেট রেঞ্জে Realme 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Realme 5G স্মার্টফোনের প্রাইস লিস্ট (2025)

Realme 5G ফোন দাম 
Realme 15T 5G 20,999 টাকা (8GB+128GB)
Realme P4 Pro 5G 24,999 টাকা (8GB+128GB)
Realme 14 Pro Plus 5G 29,999 টাকা (8GB+128GB)
Realme P3 Ultra 5G 23,999 টাকা (8GB+128GB)
Realme GT 6T 5G 27,999 টাকা (8GB+128GB)
Realme 14 Pro 5G 24,999 টাকা (8GB+128GB)

 

নোট: পোস্টে উল্লেখিত স্মার্টফোনগুলির দাম এই খবরটি লেখার সময় দেখা হয়েছে এবং সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে।

Realme 15T 5G

একটি বাজেট-ফ্রেন্ডলি মিড-রেঞ্জে Realme 15T 5G স্মার্টফোনটি রয়েছে। এই স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 6400 প্রসেসরের দেওয়া হয়েছে। একইসঙ্গে 7000mAh ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ব্যাটারিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যায়।

স্পেসিফিকেশন

Realme P4 Pro 5G

পাওয়ার প্যাকড মিড রেঞ্জে Realme P4 Pro 5G স্মার্টফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে, 7000mAh ব্যাটারি এবং হাই-পারফরমেন্স ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন

Realme 14 Pro Plus 5G

প্রিমিয়াম মিড রেঞ্জের Realme 14 Pro Plus স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির OLED কার্ভড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি + 8MP আল্ট্রা ওয়াইড + 50MP পেরিস্কোপ এবং Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে।

স্পেসিফিকেশন

Realme P3 Ultra 5G

স্লিক এবং লাইটওয়েট Realme P3 Ultra স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED কার্ভড ডিসপ্লে এবং MediaTek Dimensity 8350 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 6000mAh ব্যাটারি রয়েছ, এর ফলে মিড বাজেট রেঞ্জে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

স্পেসিফিকেশন

Realme GT 6T 5G

পারফরমেন্স সেন্ট্রিক Realme GT 6T স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 7 Plus Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের 120W সুপার VOOC চার্জিং ও 5500mAh ব্যাটারি রয়েছ, এটি মাল্টিটাস্কিঙের জন্য যথেষ্ট।

স্পেসিফিকেশন

Realme 14 Pro 5G

স্টাইলিশ ডিজাইন এবং IP69 রেটিং সহ Realme 14 Pro স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির OLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7300 Energy প্রসেসর দেওয়া হয়েছে। এই বাজেট রেঞ্জের প্রসেসরে দারুণ পারফরমেন্স পাওয়া যায়।

স্পেসিফিকেশন

30,000 টাকার চেয়ে কম রেঞ্জে Realme 5G ফোনগুলি সব ধরনের ইউজারদের টার্গেট করে। শক্তিশালী ব্যাটারি ও গেমিং পারফরমেন্স প্রয়োজন হলে Realme P4 Pro 5G এবং Realme 15T 5G ফোনগুলি বেস্ট। ফটোগ্রাফি শৌখিন ইউজারদের জন্য রয়েছে পেরিস্কোপ লেন্স সহ Realme 14 Pro Plus স্মার্টফোন। Realme GT 6T ফোনটি ফাস্ট পারফরমেন্সের জন্য বেশ সুপরিচিত। ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী এর মধ্যে থেকে পছন্দের ফোনটি কিনতে পারেন।