ভারতীয় স্মার্টফোন মার্কেটে একের পর এক স্মার্টফোন ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েই চলেছে। শাওমি এর আগে তাদের বেশ কিছু স্মার্টফোন মডেলের দাম বাড়িয়ে দিয়েছে। এবার রিয়েলমি একসঙ্গে তাদের 4টি স্মার্টফোনের দাম বৃদ্ধি করে স্মার্টফোন প্রেমীদের অবাক এবং একই সঙ্গে হতাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 8 5G, Narzo 30 4G, Realme C21 এবং Realme C25s ফোনগুলির দাম বাড়ানো হয়েছে এবং আজ থেকেই অফলাইন মার্কেটে এই ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকেই কোম্পানির এই ফোনগুলি বেশি দাম দিয়ে কিনতে হবে।
আরও পড়ুন: 25 বছরের যুবকের খুলিতে ফ্র্যাকচার, Apple Watch এর Fall Detection ফিচারের দৌলতে এমারজেন্সি হেল্প
Realme 8 5G এর নতুন দাম
কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 8 5G এর দাম 500 টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর পর ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দিয়ে কিনতে হবে যা আগে 14,499 টাকার বিনিময়ে সেল করা হতো। একইভাবে Realme 8 5G এর 15,499 টাকা দামের 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম বেড়ে 15,999 টাকা এবং 17,499 টাকা দামের 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম বেড়ে 17,999 টাকা হয়ে গেছে।
Realme Narzo 30 4G এর নতুন দাম
কোম্পানির Realme Narzo 30 4G ফোনটিরও তিনটি ভেরিয়েন্টের দাম 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,499 টাকা থেকে বেড়ে 12,999 টাকা হয়ে গেছে। একইভাবে Realme Narzo 30 4G এর 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কেনার জন্য এখন 13,499 টাকার বদলে 13,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 14,499 টাকার বদলে 14,999 টাকা দাম দিতে হবে।
আরও পড়ুন: Airtel vs Jio vs Vi: 60 দিন ভ্যালিডিটির কোন কোম্পানির প্রিপেইড প্ল্যান বেস্ট?
Realme C21 এর নতুন দাম
Realme C21 এর উভয় ভেরিয়েন্টের দাম 500 টাকা করে বাড়ানো হয়েছে। ফোনটির 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট আগে 8,499 টাকা দামে সেল করা হতো যা এখন বাড়িয়ে 8,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা থেকে বাড়িয়ে 9,499 টাকা করে দেওয়া হয়েছে।
Realme C25s এর নতুন দাম
ভারতের মার্কেটে লেটেস্ট Realme C25s ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এতদিন 10,499 টাকা ছিল যা এখন 500 টাকা বাড়িয়ে 10,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 11,499 টাকা দামের 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,499 টাকা থেকে বাড়িয়ে 11,999 টাকা করে দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













