Home খবর OnePlus-Xiaomi স্মার্টফোনকে টক্কর দেওয়া‌র জন্য মার্কেটে এসে গেছে 50MP ক‍্যামেরা সহ 11GB র‍্যামের Realme 9i স্মার্টফোন

OnePlus-Xiaomi স্মার্টফোনকে টক্কর দেওয়া‌র জন্য মার্কেটে এসে গেছে 50MP ক‍্যামেরা সহ 11GB র‍্যামের Realme 9i স্মার্টফোন

Realme 9i স্মার্টফোনটি‌কে ভিয়েতনামে পেশ করার পরে এখন কোম্পানি অফিসিয়ালি ভারতীয় টেক মার্কেটে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি এই ফোনটি‌কে আজকে ভারতে একটি অনলাইন ইভেন্টে‌র মাধ্যমে পেশ করেছে। এই স্মার্টফোনটি ভারতের প্রথম ফোন এবং এই স্মার্টফোনটি‌কে Realme-9 সিরিজে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে যে আগামী সময়ে (ফেব্রুয়ারি, 2022) এই সিরিজের অন‍্যান‍্য মডেলকেও পেশ করা হবে। Realme 9i স্মার্টফোনে সেল্ফি স্ন‍্যাপারের জন্য একটি পাঞ্চ-হোল কাট‌আউট, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই আর্টিকেলের‌ মাধ্যমে এই স্মার্টফোনে‌র ভারতীয় দাম, সেল এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme 9i এর ক‍্যামেরা

রিয়েলমি 9আই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এইভাবেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড হোয়াইট সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই রিয়েলমি ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Realme 9i স্মার্টফোনে পাওয়া যাবে 11 জিবি র‍্যাম

এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে এবং রিয়েলমি ইউআই 2.0 এর সাথে মিলে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য রিয়েলমি ফোনে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হয়েছে। Realmi 9i স্মার্টফোনটি 6 জিবি র‍্যামে লঞ্চ হয়েছে এবং ফোনটি 5 জিবির অ্যাডিশনাল ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজনে রিয়েলমি‌র এই ফোনটি 11 জিবির পারফরম্যান্স দিতে সক্ষম। আবার এই ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Realme 9i এর ফুল স্পেসিফিকেশন

রিয়েলমি 9আই স্মার্টফোনটিকে 6.6 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই পাঞ্চ-হোল ডিসপ্লে‌টি আইপিএস প‍্যানেলে তৈরি এবং ফোনটি 90 হার্টস পর্যন্ত রিফ্রেশরেট সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে রিয়েলমির এই ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে, আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 9i এর প্রাইস

Realme 9i স্মার্টফোনটি‌কে ভারতে দুটি র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই হ‍্যান্ডসেটে‌র 4GB/ 64GB মডেলের দাম Rs 13,999 টাকা এবং 6GB/ 128GB ভার্সনের দাম Rs 15,999 টাকা। এই ডিভাইসটিকে Blue এবং Black কালারে পেশ করা হয়েছে। এই ডিভাইস‌টিকে কোম্পানি Flipkart এবার Realme ওয়েবসাইটে আগামী 25 জানুয়ারি সেলের জন্য নিয়ে আসতে চলেছে। এই ডিভাইসটি‌র আর্লি সেল ফ্লিপকার্ট এবং রিয়েলমি সাইটে 22 জানুয়ারি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন