সম্প্রতি রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন লো বাজেট realme C100i 4G স্মার্টফোন টিজ করেছিল। আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। এবার কোম্পানির realme C100i 4G স্মার্টফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। realme C100i 4G ফোনটি 4GB RAM এবং বড় 7000mAh ব্যাটারি ও Military-Grade সার্টিফাইড বিল্ড কোয়ালিটি সহ লঞ্চ করা হয়েছে।
বাংলাদেশের বাজারে realme C100i 4G ফোনটি 4GB RAM সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল এই ফোনের 64GB বেস ভেরিয়েন্টের দাম Tk15,999 টাকা অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 12,290 টাকার কাছাকাছি। অন্যদিকে ফোনের 128GB স্টোরেজ অশনের দাম Tk17,999 টাকা অর্থাৎ প্রায় 13,820 টাকা রাখা হয়েছে। এই রিয়েলমি ফোনটি Dawn Purple এবং Dusk Gray কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
realme C100i 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড realme UI সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই সস্তা রিয়েলমি ফোনটিতে LPDDR4X RAM ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Mali-G57 জিপিইউ রয়েছে।
realme C100i 4G স্মার্টফোনটিতে 720 × 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ এলসিডি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900নিটস পিক ডিসপ্লে সাপোর্ট করে। একইসঙ্গে স্ক্রিনের প্রোটেকশনের জন্য পাণ্ডা গ্লাস রয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ফোনটিতে 7000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে realme C100i 4G ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এর সাহায্যে অন্যান্য ফোন, স্মার্টওয়াচ বা ইয়ারবাড চার্জ করা যায়।
realme C100i 4G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
এই নতুন রিয়েলমি ফোনে MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্রেড বডি সাপোর্ট করে, ফলে 2 মিটার উঁচু থেকেও ফোনটি পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনে NEXT Ai সহ একাধিক এআই ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনের সাইড ফ্রেমে Gemini ডেডিকেটেড বাটন রয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ 5.2, 3.5এমএম হেডফোন জ্যাক ও অটিজির মতো ফিচার যোগ করা হয়েছে।
