Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme C100i স্মার্টফোন, লিক হল স্টোরেজ এবং কালার অপশন

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme C100i স্মার্টফোন, লিক হল স্টোরেজ এবং কালার অপশন

ভারতের বাজারে Realme তাদের C100 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানি আলাদা আলাদা দেশে এই সিরিজের Realme C100 5G, C100 4G, C100x এবং C100i এর মতো একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। বর্তমানে ভারতে শুধুমাত্র Realme C100x ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে এবার কোম্পানি খুব তাড়াতাড়ি Realme C100i ফোনটিও ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C100i ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Realme C100i ফোনের ভেরিয়েন্ট এবং কালার অপশন

Xpertpick অফলাইন রিটেইলস সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Realme C100i ফোনটি RMX5399 মডেল নাম্বার সহ লঞ্চ করা হবে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজের মতো দুটি ভেরিয়েন্ট থাকতে পারে। অন্যদিকে ফোনটি Skyline Silver এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

Realme C100i ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে Realme C100i ফোনটি RMX5377 মডেল নাম্বার সহ লঞ্চ করা হয়েছিল, তবে ভারতের বাজারে ফোনটির মডেল নাম্বার RMX5399 হবে বলে জানা গেছে। ভারতীয় মডেলে গ্লোবাল ভেরিয়েন্টের মতো স্পেসিফিকেশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় মডেল গ্লোবাল ভেরিয়েন্টের মতো হলে, ফোনটিতে 6.8-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Unisoc T7250 প্রসেসর, LPDDR4x RAM এবং eMMC 5.1 স্টোরেজ দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য Realme C100i ফোনে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 15W চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং microSD কার্ড স্লটের মতো ফিচার দেওয়া হতে পারে।

যারা কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি বেসিক স্মার্টফোন খুঁজছেন মূলত এমন ইউজারদের কথা মাথায় রেখে Realme C100i ফোনটি ডিজাইন করা হয়েছে। ভারতে লঞ্চের পর C100i ফোনটি Redmi, POCO, Infinix এবং Lava ব্র্যান্ডের মতো এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Realme C100i ফোনটি গ্লোবাল মডেলের মতো স্পেসিফিকেশন সহ কম দামে ভারতে লঞ্চ হলে, এটি বাজেট সেগমেন্টে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। যারা আপকামিং ফোনটি কিনতে চাইছেন, তাঁরা কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।