Realme কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি ভারতে তাদের ‘সি’ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর জন্য আগামী 18 আগস্ট Realme C12 এবং Realme C15 লঞ্চ করবে।ইতিমধ্যে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনের প্রোডাক্ট পেজও বানানো হয়ে গেছে যেখানে কিছু ডিটেইলসও শেয়ার করা হয়েছে। কিন্তু ভারতে লঞ্চের কয়েক দিন আগে আজ কোম্পানির পক্ষ থেকে তাদের এই সস্তা স্মার্টফোন ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে।
কোম্পানি তাদের Realme C12 ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করেছে। ইন্দোনেশিয়াতে ফোনটি শুধুমাত্র 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ একটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। সেখানে ফোনটির দাম রাখা হয়েছে IDR 1,899,000 এবং এর ভারতীয় দর প্রায় 9,500 টাকা। ইন্দোনেশিয়াতে ফোনটি Marine Blue এবং Coral Red কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Realme C12
কোম্পানির পক্ষ থেকে Realme C12 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি মিনিড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ এবং ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
Realme C12 এ অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইয়ের লেয়ারিং দেওয়া হয়েছে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে জিই8320 আছে।
ফোটোগ্রাফির জন্য Realme C12 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সমান অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলেরই তৃতীয় একটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme C12 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এতে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী আছে। আশা করা হচ্ছে ভারতেও Realme C12 এই একই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে।











