রিয়েলমি আগামীকাল ভারতে তাদের লো বাজেট ক্যাটাগরির পরিধি আরও বিস্তার করতে চলেছে। কোম্পানির ফ্যানরা কালকে একটু বেশিই খুশি হবে বলে মনে করা হচ্ছে, কারণ একটি বা দুটি নয়, আগামীকাল এক সঙ্গে তিন তিনটি স্মার্টফোন ভারতে আনা হচ্ছে। এই তিনটি স্মার্টফোন কোম্পানির ‘সি’ সিরিজে Realme C20, Realme C21 এবং Realme C25 নামে পেশ করা হবে। এর আগে অন্যান্য মার্কেটে এই ফোনগুলি লঞ্চ করা হয়েছে।
কোম্পানির এই ইভেন্ট আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল দুপুর 12:30 এর সময় শুরু হবে। এটি একটি অনলাইন ইভেন্ট হতে চলেছে এবং কোম্পানি এর লাইভ ব্রডকাস্ট করবে। এই সুন্দর মুহুর্ত কোম্পানির সমস্ত ফ্যানদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য রিয়েলমি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখাবে। এছাড়া রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও কোম্পানির ইউটিউব চ্যানেলেও Realme C20, Realme C21 এবং Realme C25 এর লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।
Realme C25
ইন্দোনেশিয়াতে Realme C25 ফোনটি 720 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের আসপেক্ট রেশিও 20:9। কোম্পানির এই বাজেট স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম বেসড রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করে। এছাড়া এতে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট রয়েছে। Realme C25 এ 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানোর সুবিধা আছে।
ফোটোগ্রাফির জন্য Realme C25 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C25 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারি আছে। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল সিম স্লট, ওয়াইফাই 802.11 ভি/জি/এন, ব্লুটুথ 5.0, মাইক্রো ইউএসবি পোর্ট ও 3.5 এমএম হেডফোন জ্যাক রয়েছে।
লিক অনুযায়ী ভারতে Realme C25 ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে। অন্যদিকে Realme C21 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে Realme C20 ফোনটিতেও 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে এতে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না সেবিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি। লিক থেকে জানা গেছে Realme C21 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে এবং Realme C20 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











