কনফার্ম হল কম দামের Realme C51 এর লঞ্চ ডেট, টিজার শেয়ার করল কোম্পানি

Highlights

  • Realme C51 ফোনে 90Hz রিফ্রেশরেট সাপোর্টেড 6.7-ইঞ্চির ডিসপ্লে থাকবে।
  • এতে আইফোনে ব্যাবহৃত ডায়নামিক আইসল্যান্ড স্ক্রিন দেওয়া হবে।
  • ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হবে।

কিছু দিন আগেই রিয়েলমি গ্লোবাল মার্কেটে তাদের কম দামের স্মার্টফোন Realme C51 পেশ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইসল্যান্ড স্ক্রিন দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন টিজার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চ হল স্টাইলিশ স্মার্টওয়াচ, 15 দিন চলবে ব্যাটারি, জেনে নিন দাম

ভারতে Realme C51 লঞ্চের টিজার

কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আজ Realme C51 এর নতুন টিজার পোস্ট করেছে। এতে “চ্যাম্পিয়ন ইজ কামিং” লেখা রয়েছে। পোস্টে দেখা যাচ্ছে এই ফোনে আইফোনে ব্যাবহৃত নচ স্ক্রিন থাকবে।

Realme C51 এর সম্ভাব্য দাম

গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে Realme C51 ফোনটি পেশ করা ইয়েছে। ফলে এই ফোনের ভারতীয় দাম সম্পর্কে ধারণা করাই যায়। জানিয়ে রাখি তাইওয়ানে ফোনটির বেস মডেলের দাম 10,430 টাকা রাখা হয়েছিল। ের থেকে ধারণা করা হচ্ছে ফোনটি ভারতে 15,000 টাকার মধ্যেই পেশ করা হতে পারে। আরও পড়ুন: 1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার

Realme C51 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: এই ফোনে 90Hz রিফ্রেশরেট সহ 6.7-ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন রয়েছে।এই স্ক্রিনের রেজলিউশন 1600 x 720 পিক্সেল।
  • প্রসেসর: এই ডিভাইসে Mali-G57 GPU এর সাথে Unisoc T612 অক্টাকোর 12nm প্রসেসর রয়েছে।
  • স্টোরেজ: এই হ্যান্ডসেটটিতে 4GB LPDDR4X RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: এই ফোনে দ্দুএল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 2.0 অ্যাপারচার যুক্ত একটি 8MP ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • OS: ডিভাইসটি Realme UI T Edition সহ Android 13 অপারেটিং সিস্টেমে রান করে।
  • অন্যান্য ফিচার: এই ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm অডিও জ্যাক, নীচের প্যানেলে স্পিকার রয়েছে।
  • কানেক্টিভিটি অপশন: এই ফোনে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, GPS + GLONASS এবং USB Type-C পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here