Home খবর কনফার্ম হল কম দামের Realme C51 এর লঞ্চ ডেট, টিজার শেয়ার করল কোম্পানি

কনফার্ম হল কম দামের Realme C51 এর লঞ্চ ডেট, টিজার শেয়ার করল কোম্পানি

Highlights

কিছু দিন আগেই রিয়েলমি গ্লোবাল মার্কেটে তাদের কম দামের স্মার্টফোন Realme C51 পেশ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইসল্যান্ড স্ক্রিন দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন টিজার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চ হল স্টাইলিশ স্মার্টওয়াচ, 15 দিন চলবে ব্যাটারি, জেনে নিন দাম

ভারতে Realme C51 লঞ্চের টিজার

কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আজ Realme C51 এর নতুন টিজার পোস্ট করেছে। এতে “চ্যাম্পিয়ন ইজ কামিং” লেখা রয়েছে। পোস্টে দেখা যাচ্ছে এই ফোনে আইফোনে ব্যাবহৃত নচ স্ক্রিন থাকবে।

Realme C51 এর সম্ভাব্য দাম

গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে Realme C51 ফোনটি পেশ করা ইয়েছে। ফলে এই ফোনের ভারতীয় দাম সম্পর্কে ধারণা করাই যায়। জানিয়ে রাখি তাইওয়ানে ফোনটির বেস মডেলের দাম 10,430 টাকা রাখা হয়েছিল। ের থেকে ধারণা করা হচ্ছে ফোনটি ভারতে 15,000 টাকার মধ্যেই পেশ করা হতে পারে। আরও পড়ুন: 1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার

Realme C51 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন