জেনে নিন realme C83 5G ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন, শীঘ্রই ভারতে হতে চলেছে লঞ্চ

গত বছর নভেম্বর মাসে রিয়েলমি তাদের লো বাজেট realme C85 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি 15,499 টাকা দামে 7000mAh ব্যাটারি, IP69 Pro রেটিং এবং 144Hz স্ক্রিন সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি ‘সি’ সিরিজের অধীনে আরও একটি কম দামে realme C83 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই আমরা আপকামিং ফোনের RAM, স্টোরেজ এবং কালার মডেল সম্পর্কে এক্সক্লুসিভলি জানতে পেরেছি।

আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে realme C83 ফোনটির তথ্য জানতে পেরেছি। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে কম দামে রিয়েলমি ফোনটি বাজারে লঞ্চ করা হবে। কয়েক দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হবে এবং অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হবে। আমাদের পাওয়া ডিটেইল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতের বাজারে realme C83 5G ফোনটির সেল শুরু হয়ে যাবে।

সোর্সের বক্তব্য অনুযায়ী RMX5256 মডেল নাম্বার সহ ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। ইন্ডাস্ট্রির সোর্স জানিয়েছে realme C83 5G ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশন এবং টপ ভেরিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ অপশন দেওয়া হবে।

কোম্পানির realme C83 5G ফোনটি ভারতে দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি স্প্রাউটিং গ্রিন এবং ব্লুমিং পার্পল কালার অপশনে সেল করা হবে। আপকামিং ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। আপাতত realme C83 5G ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

realme C85 5G ফোনটির 4GB+128GB স্টোরেজ অপশন 15,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে পেশ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছিল।

পাওয়ার ব্যাকআপের জন্য realme C85 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং দ্রুত চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছিল। এতে 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX852 ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি realme C85 5G ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP69 Pro রেটিং যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here