আবারও Realme ভারতে তাদের বাজেট রেঞ্জে Realme C83 5G স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা 2026 সালের এপ্রিল মাসে কোম্পানি তাদের এই ফোনের দাম বাড়িয়েছিল। এবার মে মাসে আবারও এই ফোনের দাম বেড়ে গেছে। 2026 সালের 12 মে থেকে এই ফোনে নতুন দাম জারি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে চিপসেট মেমরি এবং সমস্ত মোবাইল ইকোসিস্টেমের মূল্যবৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C83 5G ফোনের নতুন দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।
বর্তমানে Realme C83 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ এপ্রিল মাসে প্রাইস হাইকের পর, আবারও মে মাসে এই ফোনের দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মোট 2,000 টাকা পর্যন্ত এই ফোনের দাম বৃদ্ধি পেয়েছে।
এপ্রিল মাসে Realme C83 5G ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 14,499 টাকা থেকে বাড়িয়ে 15,499 টাকা রাখা হয়েছিল। এবার 1,000 টাকা বাড়ানোর পর 16,499 টাকা দামে ফোনটি সেল করা হবে। অন্যদিকে 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 16,499 টাকা থেকে বেড়ে 17,499 টাকা হয়েছিল, বর্তমানে 18,499 টাকা দামে কেনা যাবে। এছাড়া 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 18,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে, এরপর এপ্রিল মাসে ফোনের দাম বাড়িয়ে 19,499 টাকা রাখা হয়েছিল, এখনও আবারও 20,499 টাকা বৃদ্ধি পেয়েছে।
realme C83 5G ফোনে 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে AI Outdoor Mode যোগ করা হয়েছে, যা কড়া রোদে ব্রাইটনেস, ভলিউম ও নেটওয়ার্ক রেসপন্স অটোমেটিক অ্যাডজাস্ট করে ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
প্রসেসিঙের জন্য realme C83 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ সাপোর্ট করে। একইসঙ্গে Dynamic RAM Expansion ফিচারের সাহায্যে RAM বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য realme C83 5G ফোনে 13MP AI রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে Live Photo এর মতো ফিচার সাপোর্ট করে।
realme C83 5G ফোনটির ব্যাটারি সেগমেন্ট এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh Titan ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
মজবুতির জন্য Realme C83 5G ফোনে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি এবং IP64 রেটিং রয়েছে। এছাড়া গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5334mm² Airflow VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে এই দাম কিছুটা বেশি বলেই মনে হচ্ছে, তাই ইউজাররা এই প্রাইস রেঞ্জে Samsung, Lava এবং Tecno ব্র্যান্ডের ফোনগুলিও দেখতে পারেন।











