12GB RAM ও 65W টেকনোলজির সঙ্গে লঞ্চ হল Realme GT 5G, দেখে নিন এই অসাধারণ ফোনটির ফিচার ও থাম

রিয়েলমি যেদিন ঘোষণা করে জানিয়েছিল কোম্পানি 15 জুন চীনের বাইরে গ্লোবাল মার্কেটে তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Realme GT 5G ফোনটি লঞ্চ করবে তখন থেকেই কোম্পানির ভারতীয় ফ‍্যানরা হয়তো এক‌ই দিনে ফোনটি ভারতেও পেশ করা হবে এই আশা করে বসে আছে। ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি ঠিকই তবে ইউরোপীয় মার্কেট ও থাইল্যান্ডে লঞ্চের মধ্য দিয়ে ফোনটির গ্লোবাল লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য কিছু মার্কেটে এই ফ্ল‍্যাগশিপ ফোনটি লঞ্চ করা হবে।

Realme GT 5G এর দাম

ইউরোপের মার্কেটে Realme GT 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি যোগ করা হয়েছে এবং আরেকটি ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme GT 5G ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 449 ইউরো দামে পেশ করা হয়েছে এবং 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 599 ইউরো‌। ভারতীয় টাকায় এই দাম যথাক্রমে 39,800 টাকা এবং 53,200 টাকার সমান।

Realme GT 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme GT 5G তে 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5জি চিপসেটে রান করে এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে আছে অ্যাড্রিনো 660 জিপিইউ। জানিয়ে রাখি, স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত ফাস্ট সিপিইউ পারফরম্যান্স এবং 35 শতাংশ পর্যন্ত ফাস্ট গ্ৰাফিক্সের সঙ্গে 7.5 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। এছাড়া এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ফোটোগ্রাফির জন্য Realme GT 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনের ক‍্যামেরা PureView Mode, AI Selfie, 4K 60fps রেকর্ডিং করতে সক্ষম।

কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme GT 5G তে ডুয়েল মোড 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়া এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, স্টেরিও স্পীকার, ডলবি অ্যাটমস ও হাই রেস অডিও দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 8.4 এম‌এম চ‍‌ওড়া ও এর ওজন 186 গ্ৰাম। Realme GT 5G তে একটি GT মোড আছে যা ফোনের লুক আরও সুন্দর করে তোলে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি Dashing Silver, Dashing Blue এবং Racing Yellow কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here