গত মাসে রিয়েলমি তাদের Realme Neo 7 ফোনটি চীনে লঞ্চ করেছিল। শীঘ্রই রিয়েলমির বেশ কিছু অডিও প্রোডাক্ট সহ এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি একইসঙ্গে তাদের আরও একটি বাজেট রেঞ্জে Realme Neo 7 SE স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগের লিক অনুযায়ী আপকামিং ফোনটি MediaTek Dimensity 8400 SoC চিপসেট সহ অত্যন্ত পাতলা ফোন হতে চলেছে। সম্ভবত ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর মাধ্যমে ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে তথ্য জানা গেছে।
Realme Neo 7 SE এর 3C সার্টিফিকেশন
- 3C সার্টিফিকেশন সাইটে RMX5080 মডেল নাম্বার সহ একটি Realme ডিভাইস লিস্টেড হয়েছে। এটি Realme Neo 7 SE ফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হবে।
- 3C লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটি VCB8OACH পাওয়া অ্যাডোপটার সহ 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে।
- বেশ কিছু দিন আগে MIIT সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়েছিল। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং 6,850mAh ব্যাটারি সম্পর্কে জানা গিয়েছিল। অর্থাৎ 7,000mAh সাইজ ব্যাটারি সহ ফোনটি লঞ্চ করা হতে পারে।
- আপকামিং ফোনের ব্যাটারি এবং স্পেসিফিকেশন চীনে লঞ্চ হওয়া Realme Neo 7 ফোনের মতো রয়েছে।
Realme Neo 7 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Realme Neo 7 SE ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 1.5K রেজোলিউশনযুক্ত OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: Realme Neo 7 SE ফোনটি MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
- স্টোরেজ: এই ফোনটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: স্মার্টফোনটিতে অপটিক্সের জন্য 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- সফটওয়্যার: Realme Neo 7 SE ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হতে পারে।
আগের Realme Neo 6 SE মডেলের সাক্সেসার হিসেবে Realme Neo 7 SE ফোনটি লঞ্চ করা হবে। 2024 সালের এপ্রিল মাসে আগের মডেল CNY 1,799 (অর্থাৎ প্রায় 21,000 টাকা) দামে পেশ করা হয়েছিল। তাই আপকামিং ফোনটি একই প্রাইস রেঞ্জে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আপকামিং Realme Neo 6 SE ফোনটিকে Realme GT 6T ফোনের রিব্র্যান্ড হিসেবে পেশ করা হয়েছিল। একইসঙ্গে ভারতে 30,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তাই কোম্পানি তাদের Realme Neo 7 SE ফোনটিকে Realme GT 7T ফোনের রিব্র্যান্ড হিসেবে একই প্রাইস রেঞ্জে লঞ্চ করতে পারে।










