প্রায় মাস খানেক আগে রিয়েলমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল কোম্পানি তাদের ‘জিটি’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Realme GT 8 এবং GT 8 Pro 5G স্মার্টফোন লঞ্চ করবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 21 অক্টোবর চীনে অফিসিয়ালি Realme GT 8 এবং GT 8 Pro ফোনদুটি পেশ করা হবে। প্রথমে চীনে লঞ্চ করার পর ভারতের বাজারেও এই দুটি স্মার্টফোন সেল করা হবে।
আগেই বলা হয়েছে 21 অক্টোবর চীনে Realme GT 8 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। 21 অক্টোবর চীনে স্থানীয় সময় দুপুর 3টের সময় এই সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা বেজে 30 মিনিটে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। রিয়েলমি চায়নার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে। realme GT 8 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।
কোম্পানি জানিয়ে দিয়েছে আপকামিং realme GT 8 5G ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হবে। এই চিপসেট কোম্পানির গত বছর লঞ্চ করা GT 7 Pro ফোনে দেওয়া হয়েছিল এবং আমাদের টেস্টিঙে এই ফোনটি 28,10,079 AnTuTu score পেয়েছে। অর্থাৎ বর্তমান জেনারেশনের প্রো মডেলের প্রসেসর আপকামিং জেনারেশনের ভ্যানিলা মডেলে পাওয়া যাবে। অ্যাপেল আইফোনের ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে।
অপরদিকে realme GT 8 Pro 5G ফোনে কোয়ালকমের লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে GT BOOST 3.0 টেকনোলজি যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে একই সঙ্গে BGMI ও Genshin Impact খেলা যাবে এবং উভয় গেমে হাই ফ্রেম রেট পাওয়া যাবে।
পারফরমেন্সের পাশাপাশি আপকামিং GT 8 সিরিজের ফটোগ্রাফি সেগমেন্টও অত্যন্ত শক্তিশালী হতে পারে। এই সিরিজের জন্য কোম্পানি Ricoh Imaging এর সঙ্গে হাত মিলিয়েছে। সিরিজের প্রো মডেলে Positive Film, Negative Film, High Contrast Black & White, Standard এবং Black & White নামের পাঁচটি Ricoh GR-অনুপ্রাণিত কালার প্রোফাইল দেওয়া হবে।
এই ক্যামেরার বিশেষত্ব জানার জন্য এখানে ক্লিক করুন। realme GT 8 Pro 5G ফোনটিতে 3x অপ্টিক্যাল জুম এবং 12x লসলেস জুম সাপোর্টেড 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে জানা গেছে।
এছাড়া সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ realme GT 8 5G ফোনে 50MP আলট্রা-লাইট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। realme GT 8 Pro 5G এবং GT 8 Pro 5G উভয় ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে এবং এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট ও 7000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফোনদুটির সঠিক এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য আমাদের আগামী 21 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে জানিয়ে রাখি ভারতে 11 নভেম্বর realme GT 8 series পেশ করা হতে পারে।
