Home খবর সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হতে পারে Realme GT 8 এবং GT 8 Pro স্মার্টফোন, লিক হল লঞ্চ টাইমলাইন

সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হতে পারে Realme GT 8 এবং GT 8 Pro স্মার্টফোন, লিক হল লঞ্চ টাইমলাইন

সম্প্রতি Realme ভারতে তাদের Realme 15 এবং Realme 15 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার শোনা যাচ্ছে কোম্পানি চীনে আগামী কয়েক মাসের মধ্যে তাদের ফ্ল্যাগশিপ GT সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে Realme GT 8 এবং Realme GT 8 Pro মডেল লঞ্চ করা হবে। এই বছর কোম্পানি তাদের এই আপকামিং সিরিজের ক্ষেত্রে নতুন স্ট্র্যাটেজি অনুসরণ করে একই সঙ্গে দুটি ফোন পেশ করতে পারে। এর আগে এই সিরিজের ভ্যানিলা মডেল এবং প্রো মডেল আলাদা আলাদাভাবে লঞ্চ করা হত। নিচে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের শেয়ার করা লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

লিক অনুযায়ী, এই বছরের চতুর্থ কোয়ার্টারের প্রথম দিকে অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনদুটি পেশ করা হবে। জানিয়ে রাখি গত বছর কোম্পানি তাদের Realme GT 7 Pro ফোনটি নভেম্বর মাসে এবং সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Realme GT 7 ফোনটি প্রায় 6 মাস পর 2025 সালের মে মাসে লঞ্চ করেছিল।

এতটা সময়ের ব্যাবধানের ফলে ফোনদুটির স্পেসিফিকেশনে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এই লিক সঠিক হলে অর্থাৎ এবার একই সঙ্গে আপকামিং ফোনদুটি লঞ্চ করা হলে GT 8 এবং GT 8 Pro ফোনে বেশ কিছু মিল দেখা যাবে।

Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনের প্রসেসর (লিক)

কোম্পানি তাদের আপকামিং Realme GT 8 সিরিজে সবচেয়ে ফাস্ট চিপসেট যোগ করতে পারে। লিক অনুযায়ী Realme GT 8 এবং Realme GT 8 Pro উভয় ফোনেই ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট যোগ করা হবে। এই প্রসেসর আগের মডেলের তুলনায় বেস শক্তিশালী এবং একই প্রসেসরের ফলে দুটি ফোনের পারফরমেন্স একই রকম হবে।

Realme GT 8 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

এই আপকামিং সিরিজের Realme GT 8 Pro ফোনটি সম্পর্কে আগেও বিভিন্ন তথ্য লিক হয়েছে, এই বিষয়ে নিচে আলোচনা করা হল।

এই বছর মে মাসে লঞ্চ হওয়া কোম্পানির GT7 সিরিজের Realme GT 7 ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।

realme GT 7 ফোনের স্পেসিফিকেশন

প্রসেসর

Realme GT 7 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400ই অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করে। আমাদের করা টেস্টে ফোনটির আনটুটু বেঞ্চমার্ক 21,25,733 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Immortalis-G720 জিপিইউ রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 5G ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 37 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং স্পীড পরীক্ষার করার সময় দেখা গেছে ফোনের ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 27 মিনিট সময় লাগে।

ডিসপ্লে

এই নতুন রিয়েলমি 5জি ফোনটিতে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme GT 7 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।