Breaking: Realme ইউজারদের দিলো বড়ো ঝাটকা, বাড়ালো 12টি ফোনের দাম, এখানে দেখুন পুরো লিস্ট

ভারতীয় মোবাইল বাজারে মোবাইল ফোনের দাম বাড়ানোর প্রক্রিয়া প্রায়স‌ই চলছে। আজকে Realme একসাথে 12টি স্মার্টফোন মডেলের দাম বাড়ালো। যার মধ্যে Realme 8 5G আর Realme 8 4G থেকে শুরু করে রিয়েলমি C সিরিজ পর্যন্ত ফোন আছে। কোম্পানি দ্বারা এই ফোন‌গুলির দামে 300 টাকা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। 91মোবাইলস এই তথ্য অফলাইন স্টোর থেকে পেয়েছে কিন্তু অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে‌ও নতুন প্রাইস লাগু হয়ে গেছে। অথচ কোম্পানি প্রাইস বাড়ানোর সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আধিকারিক তথ্য জানায়নি। কানাঘুষো চলছে যে এর আগেও কোম্পানি রিয়েলমি 8 5জির প্রাইসে দুই বার বাড়িয়েছে আর এটি তৃতীয় বার যখন প্রাইস বাড়ানো হয়েছে।

কোম্পানি Realme C11 এর প্রাইসে 300 টাকা বাড়িয়েছে এরপরে 2GB র‍্যাম আর 32GB মেমোরি ভেরিয়েন্টের দাম 7,299 টাকা হয়ে গেছে। আবার C11 4GB র‍্যাম আর 64GB মেমোরি ভেরিয়েন্ট এখন 8,799 টাকা হয়ে গেছে। কোম্পানি Realme C21 এর দামে 500 টাকা বাড়িয়েছে। এরপরে এর 3GB র‍্যাম আর 32GB মেমোরি ভেরিয়েন্টে‌র প্রাইস 8,999 টাকা হয়ে গেছে আবার 4GB র‍্যাম আর 64GB মেমোরির মডেল এখন 9,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Realme C25s এর দামেও 500 টাকা বাড়ানো হয়েছে। এর 4GB র‍্যাম আর 64GB মেমোরি ভেরিয়েন্টকে 10,999 টাকা দামে কেনা যাবে। আবার 4GB র‍্যাম আর 128GB মেমোরি মডেলের দাম 11,999 টাকা হয়ে গেছে। কোম্পানি Realme 8 সিরিজের 4G আর 5G দুটি মডেলের সব ভেরিয়েন্টের প্রাইসে 1,000 টাকা বৃদ্ধি করেছে। যার পরে Realme 8 4G 4GB র‍্যাম আর 128GB মেমোরি মডেল 15,999 টাকা, 6GB র‍্যাম আর 128GB মেমোরি ভেরিয়েন্ট 16,999 টাকা আর 8GB র‍্যাম আর 128GB মেমোরি‌র মডেল 17,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Realme 8 5G কে দেখলে 4GB র‍্যাম আর 64GB মেমোরির মডেল এখন 15,499 টাকায় উপলব্ধ আবার এটিকে কোম্পানি 13,999 টাকায় লঞ্চ করেছিল। আবার 4GB র‍্যাম আর 128GB মেমোরি ভেরিয়েন্টের ফোন 16,499 টাকা হয়ে গেছে আর 8GB র‍্যাম আর 128GB মেমোরি ভেরিয়েন্টের জন্য আপনাকে এখন 18,499 টাকা দিতে হবে।

একমাসে দুই বার বাড়ালো দাম

অথচ বিগত কয়েক মাসে দেখলে প্রায় সব কোম্পানি‌গুলি নিজের ফোনের দাম বাড়িয়েছে কিন্তু রিয়েলমি ফ‍্যানদের জন্য এটি বড়ো ঝাটকার থেকে কম বলা যাবে না। কারন কোম্পানি শুধু আগস্ট মাসেই দুই বার রিয়েলমি 8 সিরিজ আর রিয়েলমি সি সিরিজের দাম বাড়ানো হয়েছে। এর আগে জুলাইয়েও কোম্পানি বহু ফোনের দাম বাড়িয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here