Home খবর বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে Realme, নতুন বছরের শুরুতেই লঞ্চ করবে প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন

বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে Realme, নতুন বছরের শুরুতেই লঞ্চ করবে প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন

Realme এর সম্পর্কে শোনা যাচ্ছে যে এই কোম্পানি তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার জন্যে প্রস্তুত। কোম্পানি এই বছরের শুরুতে Realme GT সিরিজটি লঞ্চ করেছিল। রিয়েলমির GT সিরিজের স্মার্টফোন গুলি ফিচারের ক্ষেত্রে OnePlus 9 Pro এবং Samsung Galaxy S21 Ultra এর মতো প্রিমিয়াম স্মার্টফোন গুলির সাথে টক্কর দিতে পারে না। কিন্তু খবর অনুযায়ী কোম্পানি খুব শীঘ্রই প্রিমিয়াম ফিচার সহ হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এও শোনা যাচ্ছে যে রিয়েলমি নিজের এই প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ ফোনটির দাম কম রাখার জন্য ফোনটির খরচা ও কিছু ফিচার‌ও কম করতে পারে।

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট Cu Qi চাইনা গ্লোবাল পার্টনার কনফারেন্স চলাকালীন বলেছেন যে খুব শীঘ্রই রিয়েলমি‌র হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে। IT Home নিজের রিপোর্টে Qi কে কোট করে বলেছে যে রিয়েলমি‌র প্রিমিয়াম ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটি‌র দাম 5,000 CNY (প্রায় 58,200 টাকা) হতে পারে। রিপোর্ট অনুযায়ী রিয়েলমি হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে আগামী বছর লঞ্চ করতে পারে।

রিয়েলমির আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটি‌র স্পেসিফিকেশন্স এবং ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। সম্ভবত এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে আগামী বছরের শুরুতে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে‌র সাথছ সরাসরি টক্কর আপকামিং Samsung Galaxy S22 অথবা iPhone 13 এর সাথে হতে পারে। Xiaomi, Oppo, এবং Vivo পরে Realme এখন হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করে সবাচেয়ে নতুন স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিনত হয়েছে।

Realme এর আপকামিং প্রিমিয়াম স্মার্টফোনে‌র সবচেয়ে বড়ো এডিশন হিসেবে ওয়ারলেস চার্জিং থাকতে পারে। Realme এর কাছে এখন আপাতত এরকম কোনো স্মার্টফোন নেই যেটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। প্রিমিয়াম স্মার্টফোন গুলির এটি আজকাল কমন ফিচার হয়ে গেছে। এই বছরের শুরুতে Realme ম‍্যাগ্নেটিক ওয়ারলেস চার্জিং টেকনোলজি MagDart পেশ করেছে যেটিকে কোম্পানি Realme Flash স্মার্টফোনে‌র সাথে পেশ করবে। কিন্তু এই স্মার্টফোনটি‌র লঞ্চ এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বেশি তথ্য উপলব্ধ নেই।

আপাতত Realme এর হাই-এন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হলো Realme GT। রিয়েলমির এই ফোনটিকে ভারতে এই বছরে 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। Realme GT স্মার্টফোনটিকে Snapdragon 888 চিপসেট, 64-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, 120Hz Super AMOLED ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ পেশ করা হয়েছে। রিয়েলমির এই ফোনটির সাথে মার্কেটে iQOO 7 Legend এবং OnePlus 9 টক্কর চলছে। এটি দেখতে আকর্ষণীয় হবে যে রিয়েলমির ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে কোম্পানি কোন কোন ফিচার দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন