Home খবর কোম্পানির পক্ষ থেকে কনফার্ম করল Narzo 70 Turbo 5G ফোনের লঞ্চ ডেট, দেখে নিন বিস্তারিত

কোম্পানির পক্ষ থেকে কনফার্ম করল Narzo 70 Turbo 5G ফোনের লঞ্চ ডেট, দেখে নিন বিস্তারিত

রিয়েলমি অফিসিয়ালি তাদের Narzo সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে নতুন realme NARZO 70 Turbo 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটির বিশেষত্ব হল এটি মোটরস্পোর্ট ডিজাইন সহ পেশ করা হবে। একইসঙ্গে ফোনটিতে দুর্দান্ত স্পীড এবং শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজারের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

realme NARZO 70 Turbo 5G এর ভারতীয় লঞ্চ কনফার্ম

উপরোক্ত টিজারের মাধ্যমে ফোনটি ইয়েলো কালার অপশনে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে রিয়েলমি ব্র্যান্ডিং সহ কার্ভ চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে। এই ফোনটিতে দুর্দান্ত স্পীড এবং গেমিং পারফরমেন্স উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে।

realme NARZO 70 Turbo 5G এর সম্ভাব্য ডিটেইলস

আমরা সম্প্রতি ক্যামেরা FV-5 প্ল্যাটফর্মে Narzo 70 Turbo 5G স্মার্টফোনটি স্পট করেছিলাম। তবে ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি।