কোম্পানির পক্ষ থেকে কনফার্ম করল Narzo 70 Turbo 5G ফোনের লঞ্চ ডেট, দেখে নিন বিস্তারিত

রিয়েলমি অফিসিয়ালি তাদের Narzo সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে নতুন realme NARZO 70 Turbo 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটির বিশেষত্ব হল এটি মোটরস্পোর্ট ডিজাইন সহ পেশ করা হবে। একইসঙ্গে ফোনটিতে দুর্দান্ত স্পীড এবং শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজারের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

realme NARZO 70 Turbo 5G এর ভারতীয় লঞ্চ কনফার্ম

  • কোম্পানির নতুন টিজার অনুযায়ী realme NARZO 70 Turbo 5G স্মার্টফোনটি আকর্ষণীয় মোটরস্পোর্ট ডিজাইন সহ পেশ করা হবে। এই ফোনটিতে অ্যাডভান্স টার্বো ফিচার যোগ করা হবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 7.6 মিমি প্তালা স্লিক প্রোফাইল এবং পাওয়ার প্যাকড পারফরমেন্স সহ পেশ করা হবে।
  • নতুন টার্বো ফিচারের মাধ্যমে হাই প্রসেসিং স্পীড এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যায়।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

উপরোক্ত টিজারের মাধ্যমে ফোনটি ইয়েলো কালার অপশনে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে রিয়েলমি ব্র্যান্ডিং সহ কার্ভ চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে। এই ফোনটিতে দুর্দান্ত স্পীড এবং গেমিং পারফরমেন্স উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে।

realme NARZO 70 Turbo 5G এর সম্ভাব্য ডিটেইলস

আমরা সম্প্রতি ক্যামেরা FV-5 প্ল্যাটফর্মে Narzo 70 Turbo 5G স্মার্টফোনটি স্পট করেছিলাম। তবে ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি।

  • realme NARZO 70 Turbo 5G ফোনটি পার্পল, ইয়েলো এবং গ্রিন এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • আপকামিং ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 6GB RAM +128GB স্টোরেজ, 8GB RAM +128GB স্টোরেজ, 8GB RAM +256GB স্টোরেজ এবং 12GB RAM +256GB স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা FV-5 লিস্টিং অনুযায়ী Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনটিতে EIS (ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন) এবং ব্যাক ক্যামেরা সেটআপে f/1.9 অ্যাপারর্চারযুক্ত 12.6MP ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ বাজারে লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা FV-5 লিস্টিং অনুযায়ী realme NARZO 70 Turbo 5G ফোনটির ফ্রন্টে EIS এবং f/2.5 অ্যাপারর্চারযুক্ত 4MP লেন্স দেওয়া হতে পারে। ফোনটি লঞ্চের সময় 8MP ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here