রিয়েলমি তাদের শক্তিশালী নারজো সিরিজের স্মার্টফোনের জন্য বেশ জনপ্রিয়। এইবছর কোম্পানির এই সিরিজের অধীনে realme NARZO 70x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। উৎসবের মরশুম উপলক্ষে বিভিন্ন ডিভাইসের দামে অফার দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি মাত্র 10,999 টাকা দামে কেনা যাবে। এছাড়াও নো কোস্ট EMI এবং এক্সচেঞ্জ অফারের অপশন দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সমস্ত অফার ডিটেইলস সম্পর্কে।
realme NARZO 70x 5G এর অফার এবং দাম
- কোম্পানির পক্ষ থেকে realme NARZO 70x 5G স্মার্টফোনটিতে ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট এবং 1,500 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে।
- সবমিলিয়ে 2,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিশেষত্ব হল এই অফার ফোনটির 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে দেওয়া হবে।
- অফারের পর 6GB RAM +128GB স্টোরেজ অপশন মাত্র 10,999 টাকা এবং 8GB RAM +128GB স্টোরেজ অপশন মাত্র 11,999 টাকা দামে পাওয়া যাবে।
- এই ফোনটি ইউজাররা নো কোস্ট EMI সহ 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে কিনতে পারবেন। এই অপশনে 3 মাসের জন্য মাত্র 4,499 টাকা এবং 6 মাসের জন্য 2,250 টাকা EMI দিতে হবে।
- এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোন সেল করলে 12,800 টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
- জানিয়ে রাখি Narzo 70x 5G ফোনটি ফরেস্ট গ্রিন এবং আইস ব্লু এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কেনা যাবে?
এই ফোনটি উপরোক্ত সমস্ত অফার সহ শপিং সাইট আমাজনে সেল করা হচ্ছে। এটির লিঙ্ক নিচে শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ অফার ডিটেইলস দেখা যাবে।
realme narzo 70x 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: realme narzo 70x 5G ফোনে 1080 x 2400 এচডি + রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 240 টাচ সেপ্লিং রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিয় এবং 800নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।
- প্রসেসর: কোম্পানি এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট সহ পেশ করেছে। এই ফোনটি 2.2Ghz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে গেমিং সহ অন্যান্য অপশন স্মুথ ভাবে উপভোগ করতে পারবে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিউ যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই realme narzo 70x 5G ফোন দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনে RAM বাড়ানোর জন্য 6GB পর্যন্ত ডায়নেমিক সাপোর্ট করবে। এতে 12GB পাওয়ার ব্যবহার করা যাবে।
- ক্যামেরা: realme narzo 70x 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme narzo 70x 5G ফোনে 5000mAh শক্তিশালী ব্যাটারি সহ দ্রুত চার্জিঙের জন্য 45ওয়াট সুপারবুক চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র 31 মিনিটে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে।
- অন্যান্য: অন্যান্য ফিচার হিসেবে ইন ওয়াটার টাচ ফিচার, রেয়ার জেসচার ফিচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়াল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।
- ওএস: realme narzo 70x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে।