5200mAh ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং সহ ভারতে লঞ্চ হল realme P2 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম

realme ভারতে তাদের ‘পি’ সিরিজের নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে realme P2 Pro 5G পেশ করা হয়েছে। এই ফোনে 2000 নিট ব্রাইটনেস সহ কার্ভ ডিসপ্লে, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই পোস্টে লেটেস্ট realme P2 Pro 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme P2 Pro 5G ফোনের দাম এবং সেল

  • ভারতে realme P2 Pro 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। 8GB+128GB সহ ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে 21,999 টাকা।
  • ফোনটির 12GB+256GB সহ মিড মডেল 24,999 টাকা এবং 12GB+512GB সহ টপ মডেল 27,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে এই ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার ফলে ফোনটির তিনটি মডেল যথাক্রমে 19,999 টাকা, 21,999 টাকা এবং 24,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • আগামী 17 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনের আর্লি বার্ড সেল অনুষ্ঠিত হবে।

realme P2 Pro 5G ফোনের ডিজাইন

realme P2 Pro 5G ফোনে পাঞ্চ হোল কাটআউট সহ কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের মজবুতির জন্য Armor Shield Glass এবং IP65 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং রেয়ার ক্যামেরা সেটআপ সহ একটি কার্ভ স্কোয়ার শেপ মডিউল রয়েছে। সবদিক থেকে ফোনটির লুক যথেষ্ট আকর্ষণীয়। এই ফোনটি প্যারট গ্রীন এবং ঈগল গ্রে কালারে লঞ্চ করা হয়েছে।

realme P2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme P2 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির স্যামসাঙ কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 93.2% স্ক্রিন টু বডি রেশিও, 2000 নিট পীক ব্রাইটনেস, 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, 1.07 বিলিয়ন কালার, 100% P3 কালার গামুট, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 7i যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 5G প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 710 GPU দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে বড় টেম্পার্ড VC ও গ্রাফাইট সহ 9-লেয়ার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। আমাদের আনটুটু টেস্টিঙে এই ফোনটি 670441 স্কোর পেয়েছে।

স্টোরেজ: realme P2 Pro 5G ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: realme P2 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 49 মিনিটের মধ্যে 0-100 শতাংশ চার্জ হয়ে যায়। এই ব্যাটারি চার বছর চললেও কোনো ক্ষতি হবে না বলে জানানো হয়েছে।

অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার, জিটি মোড, এয়ার জেসচার, ডুয়েল স্টুডিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI হাইপার অ্যালগরিদম, AI পোর্ট্রেট, AI আলট্রা ক্লিয়ারিটি, AI গ্রুপ ফটো ইনহ্যান্সের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওএস: realme P2 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here