Home খবর ক্যামেরা FV-5 ডেটাবেসে লিস্টেড হল Realme P3x 5G স্মার্টফোন, লিক হল আসন্ন স্মার্টফোনের ডিটেইলস

ক্যামেরা FV-5 ডেটাবেসে লিস্টেড হল Realme P3x 5G স্মার্টফোন, লিক হল আসন্ন স্মার্টফোনের ডিটেইলস

শীঘ্রই Realme তাদের P3 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের Realme P3x 5G ফোনের সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য প্রকাশ্যে এসেছে। এই আপকামিং ফোনটির স্টোরেজ কনফ্রিগেশন, কালার অপশন এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম, ফিচার এবং লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি, কিন্তু এই বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিক, লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme Neo 7 SE, লঞ্চের আগেই প্রকাশ্যে এল চার্জিং স্পীড

Realme P3x 5G এর স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন

Realme P3x 5G এর ক্যামেরা FV-5 সার্টিফিকেশন

ক্যামেরা: ফোনটিতে f/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 1.6MP প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে পিক্সেল বাইনিং সহ ক্যামেরা স্যাম্পেল ব্যাবহার করা হবে। লঞ্চের সময় ক্যামেরা সেন্সর রেজোলিউশন আরও বেশি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ক্যামেরা সেটআপে OIS বা EIS ফিচার সাপোর্ট করবে না। একইভাবে Realme P3x ফোনটিতে প্রাইমারি ফোকাস সাপোর্ট করবে, ফলে ফোনটিতে প্রো মোড থাকতে পারে। ফোনটি 100-6400 এর ISO রেঞ্জে 32 সেকেন্ড পর্যন্ত দীর্ঘ এক্সপোজার শট নিতে সক্ষম। FV-5 ডেটাবেসের মাধ্যমে আপকামিং ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও পর্যন্ত এইসব তথ্য প্রকাশ্যে এসেছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। 2025 সালে ফেব্রুয়ারি মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এই সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।