ভারতীয় ইউজারদের জন্য realme তাদের কম দামে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি realme P4 Lite 4G নামে ভারতে পেশ করা হবে। এই ফোনটি P-সিরিজের অধীনে এন্ট্রি লেভেল ইউজারদের জন্য ভালো অপশন হতে পারে। কোম্পানি টিজারের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। 2026 সালের 20 ফেব্রুয়ারি ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে বড় ব্যাটারি, পারফরমেন্স এবং স্টাইলিশ ডিজাইন পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P4 Lite 4G ফোনের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে realme P4 Lite 4G ফোনটি এই সেগমেন্টে 6300mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এর ফলে এই ক্যাটাগরিতে এটি সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। এই ব্যাটারিতে হেভি ইউজ, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দীর্ঘক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। এতে বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটি 7.94mm আল্ট্রা স্লিম এবং ব্ল্যাক ডিজাইন সহ লঞ্চ করা হবে।
প্রসেসিঙের জন্য realme P4 Lite 4G ফোনটিতে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এটি দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং বেসিক গেমিঙের জন্য যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং দেওয়া হবে। ফোনটিতে ইউথফুল ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশ পাওয়া যাবে। ফলে যেকোনো বয়সের মানুষের কাছে আকর্ষণী হয়ে উঠতে পারে।
AI ফিচার হিসাবে realme P4 Lite 4G ফোনটিতে Circle to Search, AI ফটো এনহ্যান্সমেন্ট Noise Reduction Call 2.0 ফিচার থাকবে, এর ফলে ফোনটি দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব সহজ হয়ে উঠবে।
আপকামিং realme P4 Lite 4G ফোনটি মূলত যারা স্টুডেন্ট, কনটেন্ট কনজিউমার এবং কম দামে স্মার্টফোন খুঁজছেন এমন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। বাজারে ফোনটি বাজেট 4G সেগমেন্টে বড় ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন সহ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনটি LAVA Star 3, Infinix Smart 10 এবং Tecno Spark Go 3 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব গ্রাহকরা 5G এর পরিবর্তে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ ও স্থিতিশীল 4G পারফরমেন্স সহ ফোন চাইছেন, সেইসব গ্রাহকদের জন্য realme P4 Lite 4G ফোনটি ভালো বিকল্প হতে পারে। তবে যারা হাই-এন্ড গেমিং বা ভবিষ্যৎ এর 5G কানেক্টিভিটি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা কম বাজেট রেঞ্জে Samsung Galaxy F70e 5G, Lava Bold N1 5G এবং Infinix Note 50X ফোনগুলি দেখতে পারেন। 2026 সালের 20 ফেব্রুয়ারি লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে।










