ভারতের বাজারে realme তাদের নতুন বাজেট রেঞ্জে realme P4 Lite 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যারা স্টাইলিশ লুকের পাশাপাশি বড় ব্যাটারি এবং ভালো পারফরমেন্স পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি আদর্শ অপশন হয়ে উঠবে। এটি এই সেগমেন্টে সবচেয়ে বড় 6300mAh ব্যাটারি সহ স্মার্টফোন। এই ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যায়। যারা 4G স্মার্টফোন কিনতে চাইছেন এমন ইউজারদের জন্য দারুণ বিকল্প হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P4 Lite 4G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।
realme P4 Lite 4G স্মার্টফোনের 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটিতে 1,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 1,000 টাকার কুপন অফার সহ মাত্র 7,999 টাকা দামে কেনা যাবে। অন্যদিকে 4GB + 128GB স্টোরেজ অপশন 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অফার সহ মাত্র 9,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটি Flipkart, realme.com এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।
এই ফোনটি Coastline থিমের থেকে অনুপ্রাণিত এবং এর থিকনেস মাত্র 7.94mm ও ওজন 201 গ্রাম। এই ফোনটি Beach Gold, Sea Blue এবং Obsidian Black কালার অপশনে পেশ করা হয়েছে। এতে 9-কালার কাস্টমাইজেবল Pulse Light দেওয়া হয়েছে। এর ফলে নোটিফিকেশন কাস্টমাইজ করা যাবে। একইসঙ্গে মজবুতির জন্য MIL-STD 810H সার্টিফিকেশন সহ ArmorShell Tough Build রয়েছে। ফলে 1.8 মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন পাওয়া যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে।
realme P4 Lite 4G ফোনটিতে DC ডিমিং ফিচার সহ 90Hz Eye Comfort ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে চোখের ক্ষতি অনেকটাই কম হয়। এতে 563 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটিতে Smart Touch ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা বা তেল হাতেও ফোনের স্ক্রিন সহজেই ব্যাবহার করা যাবে। আরও ভালো ভিডিও এক্সপিরিয়েন্সের জন্য ফোনটিতে 300% Ultra Volume সাপোর্ট এবং AI Call Noise Reduction 2.0 ফিচার যোগ করা হয়েছে। এটি কলিং চলাকালীন 86% পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ কম করতে সাহায্য করবে।
প্রসেসিঙের জন্য realme P4 Lite 4G স্মার্টফোনটিতে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি AnTuTu টেস্টে প্রায় 2,80,000 স্কোর পেয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে অসাধারণ মাল্টিটাস্কিঙের জন্য এতে 12GB ডায়নেমিক RAM রয়েছে। এর ফলে ইউজাররা একইসঙ্গে ল্যাগ ফ্রি 14 অ্যাপ উপভোগ করতে পারবেন। অন্যদিকে গেমিঙের জন্য ফোনে GT Boost টেকনোলোজি দেওয়া হয়েছে, এতে 60FPS পর্যন্ত স্টেবল গেমিং এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যায়। এছাড়াও স্বয়ং কোম্পানির তৈরি করা Signal Hunter Antenna টেকনোলজি মেট্রো বা বেসমেন্টের মতো দুর্বল নেটওয়ার্ক পরিস্থিতিতেও সুন্দর কানেক্টিভিটি দিতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য realme P4 Lite 4G স্মার্টফোনটিতে 13MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে, এটি দৈনন্দিন শটস এবং লো-লাইট ফটোগ্রাফির জন্য নাইট মোড ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে NEXT AI শুট যোগ করা হয়েছে, এতে Circle to Search, AI Eraser, AI Clear Face ও AI Image Matting এর মতো ফিচার রয়েছে। এটিতে উপস্থিত AI Boost ফিচার ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফোনটিকে দীর্ঘ সময় পর্যন্ত স্মুথ পারফরমেন্স দিতে সাহায্য করে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী realme P4 Lite 4G ফোনটির 6300mAh ব্যাটারি 8 ঘন্টা ক্রমাগত ব্যাবহারের পরও 65% এর চেয়ে বেশি ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে চার্জ করার জন্য 6W রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এর ফলে ফোনটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যাবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। অন্যদিকে এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এটি মাত্র 5 মিনিট চার্জ করলে প্রায় 5 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যাবে।
যারা 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য realme P4 Lite 4G ফোনটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা 5G স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা Lava Bold N1 5G, Tecno Spark Go 5G এবং Samsung Galaxy A06 5G ফোনগুলি দেখতে পারেন।
