realme তাদের ভারতীয় ফ্যানদের জন্য কোম্পানির নতুন বাজেট 5G স্মার্টফোন realme P4 Lite 5G ফোনের সেল শুরু করে দিয়েছে। 7000mAh ব্যাটারি সহ এই ফোনটি সেইসব ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, স্টাইলিশ ডিজাইন এবং স্মুথ পারফরমেন্স পছন্দ করেন। আজ অর্থাৎ 25 মার্চ দুপুর 12টা থেকে এই ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটি Flipkart, realme.com এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। নিচে এই ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
কোম্পানির তরফ থেকে নতুন realme P4 Lite 5G ফোনের দামে 1,000 টাকা ডিসকাউন্ট এবং 500 টাকা অতিরিক্ত ব্যাঙ্ক অফার জারি করা হয়েছে। এইসব অফার সহ ফোনটির 4GB+64GB মডেল 11,499 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। একইভাবে এই ফোনের 4GB+128GB এবং 6GB+128GB মডেল যথাক্রমে 12,499 টাকা এবং 14,499 টাকা এফেক্টিভ প্রাইসে বিক্রি করা হবে।
realme P4 Lite 5G ফোনে ColorPop ইন্সপায়ার্ড লুক সহ পেশ করা হয়েছে। এই ফোনটি Mosaic Green এবং Mosaic Blue কালার অপশনে সেল করা হবে। বড় ব্যাটারি সত্ত্বেও এই ফোনটির থিকনেস মাত্র 8.4mm। ডিউরেবিলিটির জন্য এতে ArmorShell প্রোটেকশন, MIL-STD-810H সার্টিফিকেশন এবং IP64 রেটিং যোগ করা হয়েছে।
realme P4 Lite 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। এটিকে এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করে 1.47 দিন পর্যন্ত ব্যাবহার করা হবে। এর ফলে ইউজারদের বারবার ফোন চার্জ করতে হবে না। যারা বেশি ভিডিও স্ট্রিমিং, গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যাবহার করেন তাদের জন্য এটি যথেষ্ট উপযোগী হবে।
প্রসেসিঙের জন্য realme P4 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 5G প্রসেসর যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর ডেইলি টাস্ক, মাল্টি টাস্কিং এবং হালকা গেমিং সামলাতে সক্ষম। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম রয়েছে।
realme P4 Lite 5G ফোনে 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিং ও গেমিঙের জন্য এতে 144Hz Eye Comfort স্ক্রিন ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে 900nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও আই কমফোর্ট ফিচারের দৌলতে অনায়াসে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য realme P4 Lite 5G ফোনে 13MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে, যা বেসিক ফটোগ্রাফির জন্য যথাযথ পারফর্ম করে। এছাড়াও এই ফোনে AI Live Photo ও Dual View Video ফিচার রয়েছে, এর ফলে একই সঙ্গে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করা যায়।
যেসব ইউজাররা বাজেট সেগমেন্টে দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ ডিসপ্লে এবং সুন্দর পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য realme P4 Lite 5G ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তার ওপর অফার সহ এই ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।











