10000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল realme P4 Power স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি আজ তাদের টেকনোলজির নমুনা হিসাবে ভারতের বাজারে কোম্পানির নতুন realme P4 Power স্মার্টফোন লঞ্চ করেছে। 10001mAh Battery সহ এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। ফুল চার্জে 20 ঘন্টার চেয়েও বেশি চলতে সক্ষম এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme P4 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10,001mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্ট্যান্ড বাই মোডে এই ফোনে 30 দীন অর্থাৎ 1 মাস পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে।

realme P4 Power ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে, যা TÜV Rheinland এর পক্ষ থেকে 5-স্টার সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 80 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফলে এই ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যাবহার করা যাবে।

realme P4 Power 5G ফোনে Bypass Charging টেকনোলজি রয়েছে। এই টেকনোলজির দৌলতে হেভি প্রসেসিঙের সময় চার্জিং অন করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার যাবে। এর ফলে ফোনটির ব্যাটারিতে চাপ পড়বে না এবং ফোন হীট হবে না।

realme P4 Power 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 10,47,842 AnTuTu score পেয়েছে। স্মুথ প্রসেসিঙের জন্য এতে Hyper Vision+ AI Chip যোগ করা হয়েছে।

realme P4 Power 5G ফোনে ⁠6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 4D curve+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনে ⁠ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি IMX882 OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ভারতের বাজারে realme P4 Power 5G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 25,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেল 27,999 টাকা এবং 12GB RAM + 256GB Storage মডেল 30,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি থেকে TransSilver, TransBlue এবং TransBlue কালার অপশনে এই ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।

যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা realme P4 Power 5G ফোনটি কিনতে পারেন। এই ফোনটি একবার ফুল চার্জ করে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here