realme বাড়িয়ে দিয়েছে তাদের P4 সিরিজের চারটি ফোনের দাম, 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম

realme ভারতের বাজারে তাদের কিছু ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের পার্টনারদের উদ্দেশ্যে জারি করা অফিসিয়াল নোটিশ অনুযায়ী, মেমরি ও প্রসেসর সহ ওভার‌অল স্মার্টফোন ইকোসিস্টেমের খরচ বৃদ্ধির কারণে কিছু ফোনের দাম পরিবর্তন করা হয়েছে। গত 23 জুন, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। realme P4 5G, realme P4x 5G, realme P4 Lite 4G ও realme P4 Lite 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

realme P4 সিরিজের প্রাইস হাইক

realme P4 5G ফোনের 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এই দুটি মডেলের দাম 3,000 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ ফোনটির 8GB + 128GB মডেল 27,999 টাকা এবং 8GB + 256GB মডেল 29,999 টাকা দামে বিক্রি করা হবে। এছাড়াও এই ফোনের 6GB + 128GB মডেলের দাম 23,999 টাকা থেকে বাড়িয়ে 25,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

কোম্পানির realme P4x 5G ফোনের 6GB + 128GB ও 8GB + 128GB মডেলের দাম বেড়ে যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা হয়ে গেছে। এই দুটি মডেলের দাম বেড়েছে 1,500 টাকা করে।

realme P4 Lite সিরিজের P4 Lite 4G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা থেকে বাড়িয়ে 12,999 টাকা করে দেওয়া হয়েছে। অপরদিকে realme P4 Lite 5G ফোনের 4GB + 64GB মডেলের দাম 14,999 টাকা থেকে বেড়ে 15,499 টাকা হয়ে গেছে। এই ফোনটির 4GB + 128GB মডেলের বর্তমান দাম 17,499 টাকা ও 6GB + 128GB মডেলের দাম 19,999 টাকা করে দেওয়া হয়েছে। এই দুটি মডেলের আগের দাম ছিল যথাক্রমে 16,499 টাকা এবং 18,499 টাকা। অর্থাৎ এই সিরিজের ফোনগুলির বিভিন্ন মডেলের দাম 500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ

কোম্পানি তাদের অফিসিয়াল নোটিশে লিখেছে, বিগত বেশ কিছু সময় ধরে মেমরি, চিপসেট ও স্মার্টফোন ইকোসিস্টেম সংক্রান্ত বিভিন্ন কম্পোনেন্টের দাম ক্রমশ বেড়েই চলেছে। এই কারণে কোম্পানি তাদের কিছু ফোনের দাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে রিয়েলমি জানিয়েছে তাঁরা তাদের ইউজারদের ভালো ভ্যালু ও পারফরমেন্স দিতে থাকবে।

যারা কোম্পানির realme P4 সিরিজের এই ফোনগুলি কেনার কথা ভাবছেন তাদের এখন থেকে বেশি দাম দিতে হবে। গত 23 জুন, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে, তাই ইউজারদের দাম কমানো পর্যন্ত অপেক্ষা করা উচিৎ অথবা Motorola, Samsung, Tecno ও Lava ব্র্যান্ডের কম দামের অপশন দেখা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here