বাড়ানো হল Realme P4 সিরিজের দাম, 3,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম, জেনে নিন ডিটেইলস

Realme ভারতের বাজারে তাদের P4-সিরিজের ফোনগুলির দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme P4, Realme P4x, Realme P4 Power এবং Realme P4 Lite 4G ফোনে প্রাইস হাইক জারি করা হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বর্তমানে মেমরি কম্পোনেন্টের ক্রমবর্ধমান মূল্যের কারণে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রিয়েলমির এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

Realme P4 এবং P4 Power ফোনের নতুন দাম

Realme P4 ফোনের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনটির 6GB + 128GB বেস মডেলের দাম 20,999 টাকা থেকে বাড়িয়ে 23,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB + 128GB মডেলের দাম বেড়ে 24,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 26,999 টাকা হয়ে গেছে। MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং 7,000mAh ব্যাটারি সহ এই ফোনে অসাধারণ ক্যামেরা সেট‌আপ রয়েছে।

Realme P4 Power ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। 10,001mAh ব্যাটারি সহ এই ফোনটির 8GB + 128GB মডেলের দাম 27,999 টাকা থেকে বেড়ে 29,999 টাকা হয়ে গেছে। এখন থেকে এই ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 31,999 টাকা এবং 12GB + 256GB মডেল কেনার জন্য 34,999 টাকা খরচ করতে হবে। বড় ব্যাটারি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ প্রেমীদের মধ্যে এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়।

Realme P4x এবং P4 Lite 4G ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের বাজেট ফোনের দাম‌ও বাড়িয়ে দেওয়া হয়েছে। Realme P4x ফোনটির 19,999 টাকা দামের 6GB + 128GB মডেলের দাম বেড়ে 21,499 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনের 8GB + 128GB মডেলের দাম 23,499 টাকা করে দেওয়া হয়েছে। Realme P4 Lite 4G ফোনের দাম 1,000 টাকা বেড়েছে। এখন থেকে এই ফোনের 4GB + 64GB মডেল 11,999 টাকা এবং 4GB + 128GB মডেল 13,999 টাকা দামে সেল করা হবে।

বর্তমানে শুধুমাত্র Realme নয়, বরং প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানিই বিগত কয়েক মাস ধরে তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে। তাই যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের বেশি দাম দিতে হবে। 25,000 থেকে 35,000 টাকার রেঞ্জে যারা নতুন স্মার্টফোন খুঁজছেন তাঁরা iQOO Neo 10, Redmi Note 15, OnePlus Nord CE 6 5G, OnePlus Nord CE 6 Lite এবং Motorola Edge 70 Fusion ফোনগুলি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here