8000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল realme P4s 5G স্মার্টফোন, রয়েছে AI গেমিং ফিচার

ভারতের বাজারে রিয়েলমি তাদের P-সিরিজের নতুন realme P4s 5G স্মার্টফোন লঞ্চ করেছে। সেগমেন্টের প্রথম স্মার্টফোনটিতে ডেডিকেটেড AI গেমিং চিপসেট সহ Hyper Vision+ এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Samsung 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 8,000mAh বড় টাইটান ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

realme P4s 5G ফোনের দাম, অফার এবং সেল ডিটেইলস

ভারতের বাজারে realme P4s 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 37,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 41,999টাকা দামে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে ফোনের প্রাথমিক সেল চলাকালীন আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। ইউজাররা HDFC Bank, ICICI Bank বা SBI কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 3,000 টাকার ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। একইসঙ্গে ন-কস্ট ইএমআই অপশনও জারি করা হবে।

3 সেপ্টেম্বর দুপুর 12:00টা থেকে realme P4s 5G ফোনের প্রথম সেল শুরু হবে এবং ফোনটি কোম্পানির ওয়েবসাইট, Flipkart এবং অন্যান্য রিটেইলস আউটলেটের মাধ্যমে কেনা যাবে।

realme P4s 5G ফোনের ডিজাইন

realme P4s 5G ফোনটি TransBox ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ইলেকট্রিক সিয়ান (Electric Cyan) এবং টাইটেনিয়াম গ্ৰে (Titanium Gray) কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির মজবুতির জন্য এতে IP66 + IP68 + IP69 ট্রিপল ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স সার্টিফিকেশন রয়েছে।

realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

realme P4s 5G ফোনটিতে 6.78-ইঞ্চির Samsung 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে Samsung M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি প্যানেল রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 3000Hz ইনস্ট্যানটেনিয়াস টাচ স্যাম্পলিং রেট, HDR10+, 1400 নিটস গ্লোবাল পিক ব্রাইটনেস এবং 6500 নিটস লোকাল পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া চোখের সুরক্ষার জন্য এতে TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং ফুল ব্রাইটনেস DC ডিমিং যোগ করা হয়েছে।

realme P4s 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 10,39,849 AnTuTu স্কোর পেয়েছে। গ্ৰাফিক্সের বুস্ট করার জন্য আলাদা করে ফোনে Hyper Vision+ AI Chip যোগ করা হয়েছে। এতে AI Hyper Motion (144FPS AI ফ্রেম ইন্টারপোলেশন), AI Hyper Clarity (1.5K অ্যাস্কেলিং) এবং AI Always-On HDR ফিচার সাপোর্ট করে।

realme P4s 5G ফোনটিতে 12GB পর্যন্ত ফিজিক্যাল RAM এবং 14GB পর্যন্ত ডায়নেমিক RAM দেওয়া হয়েছে। ফলে এতে মোট 26GB স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 7000mm² এর AirFlow VC কুলিং সিস্টেম এবং 13,624mm² বড় গ্ৰাফাইড এরিয়া রয়েছে।

realme P4s 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য রেয়ার ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP AI প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP AI ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেটআপে 4K ভিডিও রেকর্ডিং এবং AI Edit Genie 2.0 মতো টুল সাপোর্ট করে।

realme P4s 5G ফোনটিতে 8,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে ব্যাটারি 28.5 মিনিটে 50% এবং 75 মিনিটে 100% চার্জ হতে সক্ষম। এছাড়া ফোনটিতে গেমিং, নেভিগেশন ও স্ট্রিমিং এর জন্য অল-সিনেরিয়ো বাইপাস চার্জিং, চার্জিং বুস্ট এবং রিভার্স চার্জিং অপশনও যোগ করা হয়েছে।

realme P4s 5G ফোনটিতে স্টিরিও ডুয়েল স্পিকার সহ 300% UltraBoom অডিও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি আউট-অফ-দ্যা-বক্স Android 16 বেস্ড realme UI 7.0 সহ কাজ করে।

যারা গেমিং বা দৈনন্দিন কাজের জন্য নতুন মিড রেঞ্জ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য realme P4s 5G ফোনটি ভালো অপশন হবে। ভারতের বাজারে ফোনটি Samsung, Oppo, Vivo এবং Lava মতো ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here