Realme তাদের P4 সিরিজের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি Realme P4s Lite নামে পেশ করা হতে পারে। Google Play Console সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম, মডেল নাম্বার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Realme P4s Lite 4G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Realme P4s Lite 4G ফোনের Google Play Console লিস্টিং
Google Play Console লিস্টিং অনুযায়ী Realme P4s Lite ফোনটি RMX5398 মডেল নাম্বার এবং RMX5398IN প্রোডাক্ট কোড সহ দেখা গেছে। প্রোডাক্ট কোডে ‘IN’ দেখে মনে করা হচ্ছে এটি ভারতীয় ভেরিয়েন্ট হতে পারে। ফোনটি প্ল্যাটফর্মে Realme RE6810 আইডেন্টিটিফায়ার সহ দেখা গেছে। লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটির লঞ্চের সম্ভাবনা বেরে গেছে।
লিস্টিঙের মাধ্যমে Realme P4s Lite ফোনটি Spreadtrum T615 নামের প্রসেসর সহ প্রকাশ্যে এসেছে। বর্তমানে প্রসেসরটি UNISOC Tiger T615 নামে পরিচিত। এই প্রসেসর 1.8GHz ক্লক স্পীডযুক্ত দুটি ARM Cortex-A75 কোর এবং 1.6GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি ARM Cortex-A55 কোর সহ কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য ফোনটিতে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে। এটি 850MHz ক্লক স্পীড পর্যন্ত রান করবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এছাড়া ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
Google Play Console লিস্টিঙে চিপসেট সংক্রান্ত তথ্য একদম সঠিক বলে ধরে নেওয়া ঠিক হবে না। তাই Realme P4s Lite ফোনের প্রসেসর সম্পর্কে আরও ডিটেইলস প্রকাশ্যে আসার অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে Geekbench লিস্টিঙের মাধ্যমে ফোনটির চিপসেট সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা লিস্টিঙের মাধ্যমে Realme P4s Lite ফোনটি 720 × 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD+ ডিসপ্লে সহ দেখা গেছে। স্ক্রিনের ডেনসিটি 320 DPI হবে বলে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লের সাইজ, রিফ্রেশ রেট এবং প্যানেল টাইপ সম্পর্কে জানা যায়নি।
শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ
BIS সার্টিফিকেশন ডেটাবেসে Realme P4s Lite ফোনটি লিস্টেড হয়েছে। BIS লিস্টিং এবং Google Play Console লিস্টিং দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে পেশ করা হতে পারে।
বর্তমানে Realme এর পক্ষ থেকে ফোনের লঞ্চ এবং ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। Google Play Console লিস্টিং প্রকাশ্যে আসা পর মনে করা হচ্ছে শীঘ্রই Realme P4s Lite 4G ফোনটির সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জে 4G ফোনটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
