7000mAh ব্যাটারি, 144Hz স্ক্রিন এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল realme P4x 5G স্মার্টফোন, দেখে নিন দাম

ভারতে 7000mAh ব্যাটারি সহ নতুন realme P4x 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। realme P4 এবং realme P4 Pro ফোনের পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। এই লো বাজেট 5G ফোনটি 15,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। বড় ব্যাটারি ছাড়াও এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 8GB RAM ও Dimensity 7400 Ultra প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme P4x 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 974831 আনটুটু স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এই স্কোর এই প্রাইস রেঞ্জের লেটেস্ট Nothing Phone 3a Lite ও Moto G67 Power ফোনগুলির চেয়ে বেশি।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে BGMI গেমে 90FPS ফ্রেম রেট পাওয়া যাবে এবং 120FPS ফ্রেম রেটে Free Fire খেলা যাবে। হেভি প্রসেসিঙের সময় পারফরমেন্স স্টেবল রাখার জন্য এতে 5300mm² VC Frostcore কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির সিপিইউ টেম্পারেচার 20℃ পর্যন্ত কম কথা যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য realme P4x 5G ফোনে 7000mAh Titan Battery রয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের P4 এবং P4 Pro উভয় ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে realme P4x 5G ফোনের ব্যাটারি 17 ঘন্টা, 38 মিনিট পিসিমার্ক বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

realme P4x 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস দিতে সক্ষম। ফোনটির হাই রিফ্রেশ রেট নিঃসন্দেহে ইউজারদের ইমপ্রেস করবে, তবে ব্রাইটনেস আরও বেশি হলে ভালো হত।

ফটোগ্রাফির জন্য realme P4x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

realme P4x 5G ফোনটিকে জলের ছিটা থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ওয়াইফাই এবং ব্লুটুথ 5.4 যোগ করা হয়েছে। এই ফোনে OReality Audio সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। এই ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে, ফলে হেভি প্রসেসিঙের সময় সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয় এবং ব্যাটারিতে চাপ পড়ে না।

ভারতের বাজারে realme P4x 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 17,499 টাকা এবং 19,499 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনটির দামে 2500 টাকা অফার দেওয়া হবে। এই ফোনটি Matte Silver, Elegant Pink এবং Lake Green কালার অপশনে সেল করা হবে।

বাজারে এই প্রাইস রেঞ্জে Nothing Phone 3a Lite এবং Moto G67 Power ফোনগুলি সেল করা হয়। আবার রিয়েলমির কিছু দিন আগে লঞ্চ করা realme C85 5G ফোনটি IP69 Pro রেটিঙের দৌলতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও Redmi 15 এবং Lava Play Ultra ফোনগুলি এই রেঞ্জের ভালো অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here