শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme Pad Mini ট্যাবলেট, Ask Madhav এর লেটেস্ট এপিসোডে হল টিজ

Realme কোম্পানি নিশ্চিত করেছে যে তারা সম্প্রতি ভারতে তারের নতুন ট্যাবলেট Realme Pad Mini লঞ্চ করতে চলেছে। Realme India এর CEO মাধব শেঠের সাপ্তাহিক ইউটিউব প্রোগ্রাম Ask Madhav -এর লেটেস্ট এপিসোডে, ইউটিউবার এর হাতে দেখা গেছে এই নতুন Realme Pad Mini। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও Realme Pad Mini দেখা গেছে। Realme এর অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি ভারতে Wi-Fi এবং LTE দুটি অপশনেই পেশ করা হবে। Realme ইতিমধ্যেই ফিলিপাইনে Realme Pad Mini লঞ্চ করে ফেলেছে।

Realme Pad Mini-এর ভারত লঞ্চকে টিজ করার পাশাপাশি, মাধব শেঠ আরও জানিয়েছেন যে কোম্পানি এই বছরের শেষ নাগাদ ভারতে Realme Pad 5G চালু করার প্ল্যান করছে।

Realme Pad Mini এর স্পেসিফিকেশন

Realme Pad Mini হল কোম্পানির গত বছর লঞ্চ করা Realme Pad-এর সাশ্রয়ী ভার্সন। Realme Pad-এর 3GB + 32GB RAM ভেরিয়েন্ট ভারতে 15,999 টাকায় পেশ করা হয়েছিল। Realme Pad Mini তে একটি 8.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং Unisoc T616 প্রসেসর থাকবে। এই ট্যাবলেটটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সাথে, 6400mAh ব্যাটারি সহ এই ট্যাবটি 16W ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। এই ট্যাবলেটটি Grey এবং Blue এই দুটি কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

ডিজাইনের কথা বললে, এই ট্যাবলেটটি বক্সি ডিজাইন এবং ফ্ল্যাট এজ সহ লঞ্চ করা হবে। এর সাথে, ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি স্কোয়ার ক্যামেরা বাম্প দেওয়া হবে, যেখানে একটি 8MP ক্যামেরা সেন্সর থাকবে। এর সাথে ট্যাবলেটের সামনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই ট্যাবলেটটি Android 11 ভিত্তিক Realme UI 2.0- তে চলবে।

Realme Pad Mini এর সম্ভাব্য দাম

Realme Pad Mini ট্যাবলেটটি কোম্পানি ফিলিপাইনে 3GB + 32GB ভেরিয়েন্টটি 9,990 Php (প্রায় 14,000 টাকা) দামে পেশ করেছে। এর সাথে, 4GB + 64GB সহ দ্বিতীয় ভেরিয়েন্টটি 11,990 Php (প্রায় 17,000 টাকা) দামে পেশ করেছে। মনে করা হচ্ছে যে ভারতেও এই একই দামে ট্যাবলেটটি লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here