ভারতীয় সাইটে তালিকাভুক্ত Realme Q3s 5G, শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে এই নামে

Realme কোম্পানি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য খুব শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে।এই সিরিজটি Realme Q সিরিজ নামে ভারতে লঞ্চ হবে। যদিও Realme Q সিরিজ ইতিমধ্যেই চিনে উপস্থিত আছে এবং এর মধ্যে Realme Q3, Realme Q3 Pro, Realme Q3s এবং Realme Q3i স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কিন্তু এখন এই সিরিজটি ভারতীয় বাজারের প্রবেশ করার পরিকল্পনায় আছে। এই সিরিজের মধ্যে Realme Q3s 5G ফোনটি সবার প্রথম লঞ্চ হতে পারে।

Realme Q সিরিজ ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবে এই সিরিজের একটি Realme মোবাইল ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS-এ দেখা গেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই Bureau of Indian Standards থেকে সার্টিফিকেট পাওয়ার পরেই কোনো মোবাইল ফোন ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে। BIS-এ যেই ডিভাইসটি দেখা গেছে সেটা হল Realme Q3S 5G ফোন। মনে করা হচ্ছে এটি ভারতে Realme Narzo 50 Pro 5G নামে লঞ্চ করা হতে পারে।

Realme Q3s 5G এর স্পেসিফিকেশন

চিনের বাজারে, Realme Q3S 5G ফোনটি 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। LCD প্যানেলে নির্মিত এই স্ক্রীনটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি Android 11 OS-এ লঞ্চ করা হয়েছে যা Realme UI 2.0 এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য, এই Realme ফোনটিতে একটি অক্টা-কোর প্রসেসর এবং Qualcomm Snapdragon 778G চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 5 জিবি ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Realme Q3s স্মার্টফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপটিতে LED ফ্ল্যাশ সহ একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে যা একটি কালো এবং সাদা পোট্রেট ক্যামেরা ও একটি ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। এই Realme Q সিরিজের স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Realme Q3s ফোনটি 5G র পাশাপাশি 4G LTE তে কাজ করে এবং এই ফোনে Wi-Fi 6, ব্লুটুথ 5.1, GPS এবং USB Type-C সহ 3.5mm অডিও জ্যাকের মতো ফিচারগুলোও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme ফোনটিতে। 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে , যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here