Realme এর ট‍্যাবলেট MediaTek Helio G80 প্রসেসরে‌র সাথে হবে লঞ্চ

Realme কন্ফর্ম করেছে যে এই বছর নিজের প্রথম ট‍্যাবলেট লঞ্চ করবে। রিয়েলমির এই ট‍্যাবলেট Realme Pad নামে লঞ্চ হবে। রিয়েলমির ট‍্যাব সম্পর্কে যেদিন থেকে খবর সামনে এসেছে এর সম্বন্ধে নানা রকমের তথ্য সামনে আসছে। কোম্পানি বহু জায়গায় নিজের আপকামিং ট‍্যাবলেট Realme Pad এর টিজ করে এসেছে। এখন রিয়েলমির ট‍্যাবলেট সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।

ইন্ডিয়ান ইউটিউবার সাহিল কারাওল আপকামিং Realme Tab সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে। তিনি টুইট করে আপকামিং Realme Pad এর প্রসেসর সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এখনো পর্যন্ত আপকামিং ট‍্যাব সম্পর্কে খবর ছিল যে এটিকে MediaTek Helio প্রসেসরে‌র সাথে লঞ্চ করা হবে, কিন্তু আপাতত চিপসেট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু সাহিল শেয়ার করেছে যে রিয়েলমির ট‍্যাবলেট মিডিয়াটেকের Helio G80 প্রসেসরে‌র সাথে পেশ করা হবে।

এই খবরটি তাদের হতাশ করতে পারে যারা আশা করেছিল যে Realme Pad কে ফ্ল‍্যাগশিপ চিপসেটের সাথে পেশ করা হতে পারে। মিডিয়াটেকের Helio G80 কে গত বছর মিড-রেঞ্জে পেশ করা হয়েছিল। রিয়েলমির আপকামিং ট‍্যাবলেটের প্রতিযোগিতা শাওমির Mi Pad 5 সিরিজের সাথে বলা হচ্ছিল কিন্তু এখন এটি সম্ভব না। Mi Pad 5 series কে কোম্পানি Snapdragon 860 আর Snapdragon 870 প্রসেসরে‌র সাথে পেশ করেছে।

রিয়েলমির আপকামিং ট‍্যাবলেটকে মিড-রেঞ্জ চিপসেটের সাথে পেশ করা হবে। এমতাবস্থায় হতে পারে যে Realme Pad শাওমি আর অন‍্যান‍্য কোম্পানি‌গুলির ট‍্যাবলেটের থেকে সস্তা হতে পারে। Realme Pad সম্পর্কে এখনো পর্যন্ত অন‍্যান‍্য যা তথ্য সামনে এসেছে তা অনুযায়ী রিয়েলমির এই ট‍্যাবে 10.4 ইঞ্চির AMOLED স্ক্রিন, কোয়াড স্পীকার, 8MP এর রেয়ার ফ্রন্ট ক‍্যামেরা পাওয়া যাবে। এর সাথেই বলা হচ্ছে যে Realme Pad ট‍্যাবে স্টাইলসের সাপোর্ট দেওয়া হবে। রিয়েলমির ট‍্যাবলেটে 7100mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। রিয়েলমির ট‍্যাবলেট সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে 9 সেপ্টেম্বর পেশ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here