Realme ব্র্যান্ডের স্মার্টফোন মার্কেটে জনপ্রিয়তা লাভ করার পর এবার কোম্পানি অন্যান্য গ্যাজেট ও ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে পা রাখছে। স্মার্ট ব্যান্ড ও স্মার্ট ওয়াচের সঙ্গে সঙ্গে কোম্পানি স্মার্ট টেলিভিশন নিয়েও কাজ করছে। বেশ কিছু দিন আগে কোম্পানি জানিয়ে দিয়েছিল তারা তাদের স্মার্ট টেলিভিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং Realme Smart TV গোটা বিশ্বে সবার আগে ভারতে লঞ্চ করা হবে। কয়েক দিন আগে ভারতের সার্টিবিকেশন সাইটে Realme TV লিস্টেড হতে দেখা গিয়েছিল। এবার এই স্মার্ট টিভির রিমোটংও সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে।
আসলে ব্লুটুথ সার্টিবিকেশন সাইট Bluetooth SIG তে Realme TV রিমোট স্পট করা হয়েছে। এই সাইটে রিমোটটি RTRC1 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশন সাইটের পক্ষ থেকে এই রিমোট ব্লুটুথ 5.0 সার্টিফাইড দেখানো হয়েছে। রিমোট সার্টিফাইড হওয়ার পর মনে করা হচ্ছে রিয়েলমি টিভির প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে কোম্পানি তাদের Realme TV লঞ্চ করতে পারে। টেক জগতে সমালোচনা চলছে যে দেশের বর্তমান লকডাউন শেষ হওয়ামাত্র কোম্পানি তাদের Realme TV মার্কেটে লঞ্চ করা হতে পারে।
Realme Smart TV
Realme Smart TV ভারতের BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে লিস্টেড করা হয়েছে এবং এই লিস্টিঙের কথা জানিয়েছেন স্বনামধন্য টিপস্টার মুকুল শর্মা। টিপস্টার তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিস্টিঙের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং এর থেকেই জানা গেছে Realme Smart TV বিআইএসে JSC55LSQLED মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে টিভির স্ক্রিন সম্পর্কেও জানা গেছে। এখানে Realme Smart TV এর 43 ইঞ্চির প্যানেলযুক্ত মডেল লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে Realme Smart TV এর বেস মডেলে 43 ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এর থেকে বড় ডিসপ্লেওয়ালা মডেলও লঞ্চ করা হবে।
আরও পড়ুন: Nokia 9.3 এবং Nokia 7.3 এর লঞ্চ সম্পর্কে পাওয়া গেল বিশেষ খবর, জেনে নিন কবে হবে লঞ্চ
রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে।
Realme Watch
কিছু দিন আগে স্বয়ং রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ Realme Watch সম্পর্কে তথ্য দিয়েছিলেন। মাধব শেঠ ওয়াচ খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে জানান। কিন্তু তিনি শুধুমাত্র ওয়াচের লঞ্চ সম্পর্কে জানিয়েই থেমে যাননি, তিনি কোম্পানির এই প্রথম স্মার্ট ওয়াচের লুকও শেয়ার করেছেন। আসলে গত 25 মার্চ অনুষ্ঠিত আস্ক মাধব সেশনে ইন্টারভিউয়ে মাধব শেঠ রিয়েলমি স্মার্ট ওয়াচ পড়েছিলেন। কবজিতে এটি পড়ে তিনি কোম্পানির আগামী স্মার্ট ওয়াচের লুক দেখিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Mi Note 10 Lite, পেন্টা ক্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি হবে লঞ্চ
রিয়েলমি স্মার্ট ওয়াচ স্কোয়ার অর্থাৎ চারকোনা শেপের ডায়ালের সঙ্গে পেশ করা হবে। ভিডিওতে মাধব শেঠ ব্ল্যাক কালারের ওয়াচ পড়েছিলেন। মাধব শেঠ কোম্পানির এই আগামী Realme SmartWatch এর কোনো ডিটেইলস জানাননি ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন কোম্পানি এই ঘড়ি নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটি ভারতের মার্কেটে পেশ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেশনে মাধব শেঠ Realme 6 Pro ফোনটির পার্পল কালার ভেরিয়েন্ট লঞ্চের কথাও জানিয়েছেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
