Nokia 9.3 এবং Nokia 7.3 এর লঞ্চ সম্পর্কে পাওয়া গেল বিশেষ খবর, জেনে নিন কবে হবে লঞ্চ

নোকিয়া ব্র‍্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি HMD Global এই বছর অর্থাৎ 2020 সালের তৃতীয় কোয়ার্টারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। কোম্পানি এবার Nokia 9.3 এবং Nokia 7.3 নামে দুটি ফোন লঞ্চ করতে পারে।

আরও পড়ুন: 48 MP ক‍্যামেরা ও Snapdragon 845 চিপসেটের সঙ্গে লঞ্চ হল LG Style 3

আমাদের এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির এই দুটি ফোনের মধ্যে একটি অর্থাৎ Nokia 9.3 ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে এবং Nokia 7.3 ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।

Nokia Power User এর দেওয়া রিপোর্ট অনুযায়ী এই বছর কোম্পানি তাদের Nokia 9.3 PureView ফোনটি লঞ্চ করতে কিছু দিন দেরি করতে পারে। মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই ফোনটি এই বছরের তৃতীয় কোয়ার্টারে Nokia 7.3 ফোনটির সঙ্গে লঞ্চ করবে। জানিয়ে রাখি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস‍্যা করোনা মহামারির জন্য অনেকগুলি স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিয়েছে। আবার বেশ কিছু কোম্পানি অনলাইন ইভেন্টের মধ্য দিয়ে তাদের স্মার্টফোন লঞ্চ করছে।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন?

প্রসঙ্গত মনে করিয়ে দিই এইচ‌এমডি গ্লোবাল তাদের Nokia 9.3 PureView ফোনটি গত ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় স্থগিত হয়ে যাওয়া MWC ইভেন্টে লঞ্চ করার পরিকল্পনা করেছিল। কিন্তু ইভেন্টটি স্থগিত রাখার ফলে কোম্পানি দীর্ঘদিন ধরে ফোনটির লঞ্চ পিছিয়ে চলেছে। প্রসঙ্গত একটি নতুন রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Qualcomm Snapdragon 865 চিপসেটে রান করতে পারে।

প্রসঙ্গত জানিয়ে রাখি আমাদের পাওয়া তথ্য অনুযায়ী HMD Global তাদের Nokia 3.2 এবং Nokia 4.2 ফোনদুটির জন্য অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম আপডেট সেল আউট করে দিয়েছে। এছাড়া এখনও পর্যন্ত কোম্পানি Nokia 8.1, Nokia 7.2, Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 6.1 Plus, Nokia 6.1 এবং Nokia 2.2 ফোনগুলি অ্যান্ড্রয়েড 10 আপডেট পেয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here