সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Mi Note 10 Lite, পেন্টা ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

চীনের অন‍্যতম স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi গত বছর নভেম্বর মাসে তাদের Mi Note 10 এবং Mi Note 10 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। কিছু দিন আগে এই সিরিজের Mi Note 10 ফোনটির ছোট ভেরিয়েন্ট Mi Note 10 Lite সম্পর্কে টেক জগতে সমালোচনা শুরু হয়। কোম্পানি তাদের এই ফোনটি তাদের অ্যাফোর্ডেবল রেঞ্জে পেশ করার পরিকল্পনা করছে। এবার সার্টিফিকেশন সাইট NBTC তে Mi Note 10 Lite লিস্টেড করা হয়েছে।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন?

থাইল্যান্ডের সার্টিবিকেশন সাইট NBTC তে Mi Note 10 Lite ফোনটি M2002F4LG মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সাইটের লিস্টিং অনুযায়ী এই ফোনটি 4জি নেটওয়ার্ক সাপোর্টেড হবে। অন‍্যদিকে গত মাসে এই ফোনটি FCC তেও দেখা গেছে। এছাড়াও এখনও পর্যন্ত বিভিন্ন মাধ‍্যম থেকে Mi Note 10 Lite ফোনটির স্পেসিফিকেশন‌ও জানা গেছে। লিক অনুযায়ী শাওমি Mi Note 10 Lite ফোনটিতে 6.47 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনে পেন্টা রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর হিসেবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর ব‍্যবহার করতে পারে।

আরও পড়ুন: Exclusive: Infinix এবং TECNO আনতে চলেছে সস্তা স্মার্ট টিভি, প্রতিযোগিতা বাড়ল Xiaomi ও Realme এর

এছাড়া এই ফোনে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের‌ই টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য Mi Note 10 Lite এ 18 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে সেলফি ক‍্যামেরা সেট‌আপের জন্য ওয়াটারড্রপ নচ থাকতে পারে। তবে এই মুহুর্তে দাঁড়িয়ে Mi Note 10 Lite এর এই স্পেসিফিকেশনগুলিকে শুধুমাত্র লিক বলেই মনে করা হচ্ছে।

Mi Note 10  

Mi Note 10 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির কার্ভড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের পিক্সেল ডেনসিটি 398 পিপিআই। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটের সঙ্গে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 256 জিবি স্টোরেজ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi Note 10 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ফোনটির রিটেইল বক্সে 30 ওয়াটের‌ই চার্জার দেওয়া হয়েছে যা মাত্র 65 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করে দিতে পারে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি এলটিই, ওয়াইফাই 802.11এ/ভি/জি/এন/এসি, ব্লুটুথ 5.0 ও জিপিএস আছে। 

আরও পড়ুন: ভারতে ডিসকন্টিনিউ হল Samsung Galaxy M10, M10s এবং M20

এই ফোনে পেন্টা রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। Mi Note 10 এ এফ/1.69 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এটি অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশনযুক্ত। এর সঙ্গে 117 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের শর্ট টেলিফোটো লেন্স, 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

শাওমি 100W সুপার চার্জ টার্বো চার্জিং টেকনোলজি পেশ করে জানিয়েছে এই টেকনিকের সাহায্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীওয়ালা স্মার্টফোন মাত্র 17 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। তবে Vivo এর 120W Super Flash Fast Charging Technology কয়েক ধাপ এগিয়ে রয়েছে বলা যেতে পারে। এই টেকনোলজি একটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন মাত্র 13 মিনিটে ফুল চার্জ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here