রিয়েলমি আজ ভারতে তাদের লেটেস্ট টেকনোলজির নমুনা হিসেবে একটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। বেশ কিছু দিন ধরে শিরোনামে ছেয়ে থাকার পর অবশেষে আজ দেশের স্মার্টফোন মার্কেটে চলে এসেছে Realme X7 Max 5G। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেট ও 12 জিবি র্যাম ছাড়াও আছে শক্তিশালী ব্যাটারি ও অসাধারণ ক্যামেরা।
Realme X7 Max 5G এর দাম
ভারতে Realme X7 Max 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে এবং একই ভাবে এর দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর মধ্যে 8 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 টাকা এবং 12 জিবি র্যাম ভেরিয়েন্টটি 29,999 টাকা দামে পেশ করা হয়েছে।
Realme X7 Max 5G এর ডিজাইন
Realme X7 Max 5G ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। স্ক্রিনের চারদিক বেজল লেস এবং ওপরেই ডানদিকের কোণায় সেলফি ক্যামেরা অবস্থিত। ফোনের ব্যাক প্যানেল গ্লসি ও ম্যাট ফিনিশযুক্ত এবং ওপরের ডানদিকের কোণায় ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সেটআপের নিচে পুরো প্যানেল জুড়ে শাইনি গ্লসি প্যাটার্ন দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 158 5 × 73.3 × 8.4 এমএম ও ওজন 179 গ্ৰাম। Realme X7 Max 5G ফোনটিকে জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য IPX4 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি Mercury Silver, Asteroid Black ও Milky Way কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Realme X7 Max 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Realme X7 Max 5G তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.43 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশরেট 120 হার্টস ও টাচ স্যাম্পেলিং রেট 360 হার্টস এবং এতে অটোমেটিক রেট অ্যাডজাস্টমেন্ট ফিচার রয়েছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 1000 নিটস, পিক্সেল ডেনসিটি 409 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 91.7 শতাংশ। এছাড়াও Realme X7 Max 5G এর ডিসপ্লে ডিসিআই-পি3 কালার গ্যামুট ও এইচডিআর 10+ সাপোর্ট করে। কোনো আঘাতের থেকে বাঁচানোর জন্য এতে গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে।
Realme X7 Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে রিয়েলমি ইউআই 2.0 আছে। এই ফোনটি 3.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই ফোনটি সাতটি 5জি ব্যান্ড সাপোর্ট করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে এআরএম জি77 চিপসেটের পাশাপাশি গেমিঙের সময় ফোন ঠান্ডা রাখার জন্য Stainless Steel Vapour Cooling টেকনোলজি দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Realme X7 Max 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স682 সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
এত সুন্দর ফিচার দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করার জন্য এই ফোনে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। Realme X7 Max 5G তে 50 ওয়াট সুপার চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে সুপার পাওয়ার সেভিং মোড ও OTG রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
