Rechargeable LED Bulbs: প্রচণ্ড তাপ এবং কয়লার ঘাটতির কারণে দেশের অনেক রাজ্যে আবারও বিদ্যুতের সংকট বাড়তে শুরু করেছে। এমনকি বড় রাজ্যগুলিতে, গ্রাহকরা দুই ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত কারেন্ট চলে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু, আপনি যদি আপনার বাড়িতে আলো জ্বালানোর জন্য জেনারেটর বা ইনভার্টারের পেছনে হাজার হাজার খরচ করতে না চান, তাহলে আপনি রিচার্জেবল LED বাল্ব ইনস্টল করতে পারেন। কারেন্ট না থাকলেও এই রিচার্জেবল LED বাল্বগুলি আপনার বাড়িতে ঘন্টার পর ঘন্টা আলো জ্বালাবে। এইসব LED বাল্ব কারেন্ট ছাড়া প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা সম্পূর্ণ আলো দেয়। আপনি যদি ভয় পান যে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ গুলি কারেন্ট এর অভাবে বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি এই শক্তিশালী লি-আয়ন ব্যাটারি যুক্ত বাল্বগুলি কিনতে পারেন।
রিচার্জেবল LED বাল্ব
এই পোস্টে আমি আপনাদের 5 টি জনপ্রিয় ব্র্যান্ডের 100 টাকার কম দামে সেরা রিচার্জেবল LED বাল্ব এর কথা জানাবো। এগুলি টেকসই হওয়ার পাশাপাশি বর্তমানে ডিসকাউন্টের কারণে অনেক কম দামে অনলাইনে পাওয়া যাচ্ছে।
Top 5 Rechargeable LED Bulb
- PHILIPS 9 W Standard E27 LED Bulb (সাদা)
- Syska LED Lights 9 W Standard B22 LED Bulb
- HALONIX All Rounder Baae B22
- Wipro 9W B22 LED White emergency bulb, (NE9001)
- Osram Ledvance LED 9 Watt Rechargeable Inverter Bulb B22D 6500K
1. PHILIPS 9 W Standard E27 LED Bulb (সাদা)
PHILIPS এর রিচার্জেবল বাল্বটির দাম 139 টাকা এবং এটি আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।এই LED বাল্বটি 9W শক্তিসম্পন্ন যা একটি ঘরের জন্য পর্যাপ্ত আলো প্রদান করে। কোম্পানি এই বাল্বের সাথে 1 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। এই রিচার্জেবল LED বাল্বটি 4W এবং 14W অপশনেও পাওয়া যায়, যার দাম যথাক্রমে 149 এবং 229 টাকা।
2. Syska LED Lights 9 W Standard B22 LED Bulb
Flipkart-এ উপস্থিত এই LED বাল্বটি 4.3 স্টার রেটিং পেয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই LED বাল্বটি একবার চার্জে 50000 ঘন্টা চালানো যাবে। এই বাল্বগুলি ডাবল প্যাকে আসে। অর্থাৎ, 198 টাকায় আপনি দুটি রিচার্জেবল LED বাল্ব পাবেন। এই হিসেবে এক একটির দাম প্রায় 94 টাকা।
3. HALONIX All Rounder Baae B22
9 Watt এর HALONIX রিচার্জেবল LED বাল্বটিব দীর্ঘ ব্যাটারি রেঞ্জ প্রদান করে। এটি পাওয়ার কাটার পরে 5 ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারে। এটি চার্জ করা অবস্থায়তেও এনার্জি বাচিয়ে রাখে। আপনি সহজেই এটিকে আপনার বাড়ি, অফিস, দোকান ইত্যাদিতে একটি সাধারণ বাল্বের মতো ফিট করতে পারেন। এই।বাল্বটির দাম 219 টাকা এবং আপনারা এটি Amazon India থেকে কিনতে পারবেন।
4. Wipro 9W B22 LED White emergency bulb, (NE9001)
একটি 2200 mAH লি-আয়ন রিচার্জেবল ব্যাটারি যুক্ত বাল্ব, এই LED বাল্বটি সিঙ্গেল চার্জে 4 ঘন্টা রিচার্জ করা যেতে পারে। এই 9W বাল্বটি সম্পূর্ণ চার্জ হতে 8-10 ঘন্টা সময় লাগে। পাশাপাশি এর ব্যাটারি সুরক্ষার জন্য ওভারচার্জিং প্রোটেকশন দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে এই প্রোডাকটির জন্য 6 মাসের গ্যারান্টি দেওয়া হচ্ছে । আপনারা এই বাল্বটি Amazon India তে পেয়ে যাবেন।
5. Osram Ledvance LED 9 Watt Rechargeable Inverter Bulb B22D 6500K
এটিও একটি উচ্চ পারফরম্যান্স যুক্ত রিচার্জেবল LED বাল্ব যা Amazon India থেকে 520 টাকায় কেনা যাবে৷ এটি একটি 9W বাল্ব এবং সব আবহাওয়ায় দুর্দান্ত আলো দেয়। এতে কারেন্ট চলে যাওয়ার পরেও
4 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এটি ক্রিস্টাল হোয়াইট আলো পাওয়া যায়। আপনি এটি স্টাডি রুম, লিভিং রুম বা যে কোন জায়গায় রাখতে পারেন। আপনারা এটি Amazon India থেকে নেওয়া কিনতে পারেন৷
দ্রষ্টব্য: সংবাদ লেখার সময় পর্যন্ত, এই প্রোডাক্টগুলি Amazon এবং Filpkart এ উপলব্ধ ছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
