মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হতে পারে Redmi 12C স্মার্টফোনের নতুন ভেরিয়েন্ট, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • Redmi 12C 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে।
  • এই ফোনের দাম 8,999 টাকা থেকে শুরু।
  • এই ফোনে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে।

Redmi মার্চ মাসে ভারতীয় মার্কেটে একটি লো বাজেট স্মার্টফোন Redmi 12C লঞ্চ করেছিল। এই মোবাইলটির প্রারম্ভিক দাম ছিল মাত্র 8,999 টাকা, যেখানে 50MP ক্যামেরা এবং 5GB ভার্চুয়াল র‍্যামের মতো ফিচার রয়েছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি ভারতে এই ফোনের আরেকটি নতুন মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Amazon Prime Lite মেম্বারশিপ প্ল্যান, পাবেন এইসব সুবিধা, জেনে নিন দাম

Redmi 12C মেমরি অপশন

Xiaomi সাব-ব্র্যান্ড Redmi টুইট করেছে যে কোম্পানি মার্কেটে Redmi 12C এর আরেকটি নতুন মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে। কোম্পানি এখনও এই নতুন ভেরিয়েন্টের RAM বা স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানায়নি, তবে আমরা অনুমান করছি যে এটি Redmi 12C-এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট হবে। যেখানে 3GB RAM দেখা যাবে। এটি এখনও কনফার্ম করা হয়নি তবে এই নতুন Redmi 12C মেমরি ভেরিয়েন্টের দাম 7,999 টাকা হতে পারে।

Redmi 12C ফোনের দাম

Redmi 12C বর্তমানে ভারতীয় মার্কেটে দুটি মেমরি ভেরিয়েন্টে সেল হচ্ছে। 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ এই ফোনের বেস মডেলটির দাম 8,999 টাকা। যদিও বড় মডেলটি 6 GBRAM সহ 128 GB স্টোরেজ সাপোর্ট করে এবং এর দাম 10,999 টাকা। এই রেডমি ফোনটি Lavender Purple, Matte Black, Mint Green এবং Royal Blue কালার অপশনে কেনা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন Jelly Star! জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Redmi 12C ফোনের স্পেসিফিকেশন

  • 6.71″ HD+ ডিসপ্লে
  • 5GB ভার্চুয়াল RAM
  • MediaTek Helio G85
  • 50MP ডুয়াল ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: এই ফোনটি 20.6:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত, যা 1650×720 পিক্সেল রেজলিউশনের সহ 6.71 ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 500 নিটস ব্রাইটনেস, 1500: 1 কনট্রাস্ট রেশিও এবং রিডিং মোডের মতো ফিচারগুলি রয়েছে।

প্রসেসর: Redmi 12C অ্যান্ড্রয়েড 12 বেসড MIUI 13-এ লঞ্চ করা হয়েছে যা 2.0GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসরে রান করে। আরও পড়ুন: চলন্ত গাড়িতে চালকের ফোনে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল বড় দুর্ঘটনা!

ক্যামেরা: এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12C স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: OnePlus Pad বনাম Xiaomi Pad 6, জেনে নিন স্পেসিফিকেশনের দিক থেকে কে এগিয়ে রয়েছে

অন্যান্য ফিচার: এটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। এটি IP52 রেটিং সাপোর্ট করে যা ফোনটিকে স্প্ল্যাশপ্রুফ করে তুলেছে। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5mm জ্যাকের মতো ফিচারগুলিও রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here